Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২, ২০২৪

বসিরহাট মহকুমা শাসকের দপ্তর ঘেরাওয়ের বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে রেখা পাত্র।

আরম্ভ ওয়েব ডেস্ক
বসিরহাট মহকুমা শাসকের দপ্তর ঘেরাওয়ের বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে রেখা পাত্র।

রাজ্যে নারী নির্যাতন ও আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক পড়ুয়ার নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে পথে নামল বিজেপি। বসিরহাট মহকুমা শাসকের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা। দেবদূত সঙ্ঘের মাঠ থেকে মিছিল এদিন বসিরহাটের মহকুমা শাসকের দপ্তরে আসে। বিজেপির বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি ঘিরে কড়া পুলিশি ব্যবস্থা ছিল বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে। তবে এদিন বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল রেখা পাত্রের। সন্দেশখালির ঘটনায় প্রতিবাদী মুখ রেখা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ছিলেন। বসিরহাট আসনে শোচনীয় পরাজয়ের পর রেখাকে আর কোন কর্মসূচিতে দেখা যায়নি। এমনকী তিনি সন্দেশখালির বাড়িতে যাননি। ৪ মাস পরে রেখাকে বসিরহাটে বিজেপির কর্মসূচিতে আজ প্রথম দেখা গেল মিছিলে হাঁটতে। রেখার অফিযোগ করেন, সন্দেশখালির মানুষ আজও বিচার পায় নি। সেখানে মানুষ আজও তৃণমূলের বাহিনীর হাতে অত্যাচারিত হচ্ছে। তার মধ্যে আরজি করের মত ঘটনা ঘটল। আমরা এর বিচার চাইছি। রেখার অভিযোগ, ‘‌আরজি করে প্রমাণ লোপাটে রোহিঙ্গাদের কাজে লাগিয়েছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!