Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১৫, ২০২৪

তৃণমূল বিধায়কের গাড়িতে বিজেপি কাউন্সিলরের হামলা, গ্রেফতার ২

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃণমূল বিধায়কের গাড়িতে বিজেপি কাউন্সিলরের হামলা, গ্রেফতার  ২

তৃণমূল বিধায়কের গাড়ির বনেটে উঠে দাপালেন বিজেপি কাউন্সিলরের লোকজন। বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জির গাড়ি আটকে বিজেপি কাউন্সিলরের হামলার অভিযোগ। অভিযুক্ত বিজেপি। গভীর রাতে বিধায়কের গাড়ি ঘিরে তান্ডবের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টাকিতে। পুলিশ ২ জন কে গ্রেপ্তার করেছে। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। হামলা ঘটিয়েছেন টাকি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর উমা মন্ডল ও তাঁর সমর্থকরা। বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি সেই সময় গাড়িতে ছিলেন না। বিধায়ককে নামিয়ে গাড়ি নিয়ে ফেরার পথে এমএলএ স্টিকার লাগানো গাড়ি দেখে গাড়িটিকে আটকায় বিজেপির কাউন্সিলর উমা মন্ডল তাঁর স্বামী অরবিন্দ মন্ডল সব বিজেপি সমর্থকরা। চালককে মারতে উদ্যত হন বিজেপি কাউন্সিলর। গাড়ির বনেটের ওপর চড়ে বসেন কাউন্সিলরের মেয়ে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে টাকি শহর তৃণমূল। এদিন দোষীদের গ্রেপ্তারের দাবিতে টাকিতে বিক্ষোভ দেখায় তৃণমূল। হাসনাবাদ থানায় ৬ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এই ঘটনায় অর্জুন দাস ও সঞ্জয় দাস নামে ২ জনকে গ্রেপ্তার করেছে । তারা এলাকার সক্রিয় বিজেপি কর্মী । এদিন আদালতে তোলা হলে ২ জনকে জামিন দেন বিচারক। বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি বলেন, বিজেপির মহিলা কাউন্সিলর আমার গাড়ির ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমার চালক ও দেহরক্ষীর ওপর চড়াও হয়ে মারতে উদ্যত হন। মমতা ব্যানার্জির উদ্দেশে অপমান সূচক কথা বলেন। আমাকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন । রাত সাড়ে ১২ টা নাগাদ এই ঘটনায় আমরা স্তম্ভিত। বিধায়ক বলেন, আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তিনি অভিযোগ করেন , অত্যন্ত কুৎসিত ভাষায় সামপ্রদায়িক উস্কানিমুলক কথা বলেছে বিজেপির ওই কাউন্সিলর ও তার পরিবার। এই ঘটনার কথা বিজেপি কাউন্সিল উমা মন্ডল অস্বীকার করেছেন। তিনি উল্টে বলেন, রাতে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন চালক। সেটা প্রতিবাদ করতে আমাদের হুমকি দেওয়া হয়। পাড়ার লোক তার প্রতিবাদ করেছেন। বিধায়কের গাড়ি দেখার পর সেটি ছেড়ে দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!