Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১০, ২০২৫

বন্যার ত্রাণের টাকা ‘বাংলার বাড়ি’ প্রকল্প ! রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতার

আরম্ভ ওয়েব ডেস্ক
বন্যার ত্রাণের টাকা ‘বাংলার বাড়ি’ প্রকল্প ! রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতার

কেন্দ্রের পাঠানো বন্যা ত্রাণের টাকা অন্য খাতে ব্যবহার করা হচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বন্যাকবলিত দুর্গতদের জন্য নির্ধারিত ১ হাজার ৩৪৭ কোটি টাকা অবৈধভাবে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে স্থানান্তর করা হয়েছে। শুভেন্দুর অভিযোগ, “এই ১,৩৪৭ কোটি টাকা বন্যাকবলিতদের জন্য কেন্দ্র থেকে পাঠানো হয়েছিল। কিন্তু রাজ্য সরকার সেই অর্থ ভোটের আগে বাংলার বাড়ি কর্মসূচির আওতায় বিতরণের পরিকল্পনা করছে। এটা সম্পূর্ণ অবৈধ।”

এই অভিযোগের সময়টিও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। কারণ, ঠিক এই সময়েই উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বন্যায় মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন বলে জানা গেছে। একই সঙ্গে তিনি পরিস্থিতির উন্নতির খোঁজও নেবেন।

এই প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীর অভিযোগ আরও তীব্র হয়েছে। তাঁর দাবি, রাজ্য সরকার এক দফতর থেকে অন্য দফতরে অবৈধভাবে টাকা স্থানান্তর করছে, যা আইনি দৃষ্টিতে বেআইনি। মুখ্যমন্ত্রীর সফরের আগেই এই অভিযোগ তুলে রাজ্য প্রশাসনকে নতুন করে চাপে ফেলেছেন বিরোধী দলনেতা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!