- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বিধানসভায় বরখাস্তের পর, সাম্প্রদায়িক মন্তব্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তৃণমূলের।বিধানসভার বাইরে ধর্ণায় বিজেপি
সোমবার বিধানসভায় রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেবার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার স্পিকারের দিকে কাগজ ছুড়েছেন, এই অভিযোগে তাঁকে সভা থেকে বরখাস্ত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন তৃণমূলের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
সোমবার বিধানসভায় রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেবার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আলোচনা খারিজ করে দেওয়া হয়। মূলতুবি প্রস্তাব আনেন গেরুয়া শিবিরের বিধায়করা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জরুরি কাগজ ছিঁড়ে ফেলার এবং ছোড়ার ঘটনার জেরে বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। অভিযোগের ভিত্তিতে শুভেন্দু আধিকারী, অগ্নিমিত্রা পাল সহ ৪ জন বিধায়ককে ১ মাসের জন্য সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন তৃণমূলের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-সহ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, নির্মল ঘোষেরা। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক বক্তব্য রাখবার অভিযোগ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নোটিশটি গৃহীত হয়েছে বলে খবর। তৃণমূল শীর্ষ নেতৃত্ব বিষয়টি দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বরখাস্ত হবার পর বিধানসভার মূল ফটকে বিক্ষোভ গতকাল শুভেন্দু দাবি করেছিলেন, ‘হিন্দুদের পক্ষে কথা বলে সাসপেন্ড হইয়েছি, এতে লজ্জা নেই বরং গর্ববোধ আছে।’ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা বলেছিলেন, ‘পুলিশ দাঁড় করিয়ে রেখে সরস্বতী পুজো হবে? বাংলাদেশে সেনা দাঁড় করিয়ে পুজো হয় আর পশ্চিমবঙ্গে পুলিশ দাঁড় করিয়ে সরস্বতী পুজো। এ নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই। আমরা এ নিয়ে কথা বলেছি, তাই সাসপেন্ড হতে হয়েছে। আমরা আবার একই কথা বলবো, দেখি ২৬ পর্যন্ত আপনারা কতবার আমাদের দমিয়ে রাখতে পারেন। বাংলার মানুষের জন্য বলতে গিয়ে যদি সাসপেন্ড হতে হয়, একশোবার বলব। আর একশোবার সাসপেন্ড হব।” সাসপেন্ড হলেও বাজেট অধিবেশনের বাকি দিনগুলি বিধানসভার বাইরে থাকবার ঘোষণা করেছিলেন তিনই, সেই মোতাবেক মঙ্গলবার বিধানসভায় বাজেট অধিবেশনের কাজ শুরু হতেই তাঁকে দেখা গেল। একরাশ ক্ষোভ ছড়িয়ে তিনই বললেন, ‘সরস্বতী পুজো বাধা দেওয়া নিয়ে আলোচনা চেয়েছি, আমাকে কেন সাসপেন্ড করা হল। অধ্যক্ষ বলেই যা কিছু করতে পারেন না। ষড়যন্ত্র করে সাসপেন্ড করা হয়েছে। বিধানসভার অন্দরে আইন-শৃঙ্খলার কোনও সমস্যা করিনি। আমরা জনপ্রতিনিধি। অধ্যক্ষ আলোচনা করতে দেন না। তুষ্টীকরণের রাজনীতি করা হচ্ছে। হিন্দুরা জেগে উঠুন।’ মঙ্গলবার সাসপেনশনের সেলিব্রেশন হবে জানিয়েছিলেন বিরোধী দলনেতা, বিধানসভার কাজের সময়েই চলবে বিজেপির বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখবেন, সেই সময়ে সোশাল মিডিয়ায় বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা । সকালে বিধানসভার সিঁড়িতে সাদা পোশাক, মাথায় গেরুয়া পাগড়ি পরে ধরনায় বসেছেন বিজেপি বিধায়করা। বিজেপির পরিষদীয় দলের তরফ থেকে একটি বিশেষ ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, যেখানে তাঁদের আজকের কর্মসূচি সম্প্রচার হবে।
গতকাল শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, রাজ্যে অগণতান্ত্রিক সরকার চলছে, সংবিধানের মান্যতা দেওয়া হয় না , সংসদীয় পরিকাঠামো মানা হয় না। হাউজের গরিমা নে মেনে , সংখ্যার জোর দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে চায় তৃণমূল কংগ্রেস।
পরিষদীয় দলের নেতা শোভনদেব এর উত্তরে পাল্টা বলেছেন— বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ করলে, যে কারো বিরুদ্ধে শাস্তি নেওয়া যায়। গতকাল বিধানসভার বাইরে উনি যে সমস্ত কুরুচিকর ও সাম্প্রদায়িক কথাবার্তা বলেছেন, তার ভিডিও রেকর্ডিং আমরা প্রিভিলেজ কমিটির কাছে জমা করেছি।
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কথা বলতে না দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘বিধানসভায় শতকরা ৬৫ শতাংশ বিরোধী প্রশ্ন নেওয়া হয়। ৫০ শতাংশ ক্ষেত্রে তাঁরা নিজের বক্তব্য রাখবার সুযোগ পান। সময় বাড়ানো ও অধিক সংখ্যক বিরোধী নেতাদের বক্তব্য রাখতে দেওয়া সুনিশ্চিত করার জন্য প্রিভিলেজ কমিটি রয়েছে।’ প্ররোচন্মূলক কথাবার্তা বললে রাজ্যে অশান্তি হতে পারে তাই বিধায়কদের সাসপেন্ড করতে হয়েছে, সে নিয়ে পরবর্তী সীদ্ধান্ত ডেপুটি স্পিকারের অধীনে প্রিভিলেজ কমিটি নেবে বলে জানান তিনি। ইতিমধ্যে বিধানসভায় পৌঁছে গিয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার অভিঘাত কোনদিকে যায় নজর থাকবে সে দিকেই।
❤ Support Us






