Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • এপ্রিল ৫, ২০২২

কবে প্রকাশিত হবে ব্রিটনি স্পিয়ার্স-এর স্মৃতিকথা!

আরম্ভ ওয়েব ডেস্ক
কবে প্রকাশিত হবে ব্রিটনি স্পিয়ার্স-এর স্মৃতিকথা!

ব্রিটনি স্পিয়ার্স। ছবি: গুগল ।

মার্কিন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স সোমবার রাতে ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি স্মৃতিকথা লিখছেন। ব্রিটনি বলেছেন, অতীতকথায় তিনি জীবনের দুর্বিষহ দিনগুলির কথা লিখবেন, যা এর আগে কখনো প্রকাশ্যে তিনি বলতে পারেননি।২০০৮ সালে ব্রিটনি স্পিয়ার্স যখন মানসিক অসুস্থতার ভেতর দিয়ে যাচ্ছিলেন, তখন তাঁর ব্যক্তিগত জীবন ও সম্পত্তি নিয়ন্ত্রণের আইনি অধিকারের তাঁর বাবা জেমি স্পিয়ার্সকে দেওয়া হয়েছিল।

বিট্রনি জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছেন তাঁর বাবা। বাবার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বিষয়টির মিমাংসা করতে আদালতের দ্বারস্থ হয়েছেন পপ তারকা। তিনি বলেছেন, তাঁকে মানসিক রোগী সাজিয়ে বাবা তার অর্থসম্পদ হস্তগত করেছেন।

এর পরই আদালতে বিষয়টি নিয়ে মামলা চলে। ১৩ বছর বাবার নিয়ন্ত্রণে থাকার পর এখন মুক্ত ব্রিটনি স্পিয়ার্স। বাবার কর্তৃত্বের আনুষ্ঠানিক অবসান ঘটার পর ৩৯ বছর বয়সী এই পপ তারকা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘আমার মনে হয়, আজ আমি সারাদিন কাঁদব।’

স্মৃতিকথাটি কবে প্রকাশ পাবে তা নিয়ে এখনও কিছু বলেননি ব্রিটনি। গেল ফেব্রুয়ারিতে পেজ সিক্স জানিয়েছিল, প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টারের সঙ্গে ১৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছেন ব্রিটনি।

বইটিতে ব্রিটনি তার ঘটনাবহুল জীবনের নানা কথা লিখছেন। ২০১৭ সালে তার মেয়ের দুর্ঘটনার কথা । এ ছাড়াও বাবা জেমি স্পিয়ার্সের অভিভাবকত্বে (কনজারভেটরশিপ) থাকার সময় তিনি যে কষ্টের ভেতর দিয়ে গিয়েছেন, তাও লিখছেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!