Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৭, ২০২৪

সনহেরি বাগে নতুন সরকারি বাংলো পেলেন রাহুল

আরম্ভ ওয়েব ডেস্ক
সনহেরি বাগে নতুন সরকারি বাংলো পেলেন রাহুল

গত বছর লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর দিল্লির সরকারি বাংলো খালি করতে হয়েছিল রাহুল গান্ধিকে।এবার বিরোধী দলনেতার পদাভিষিক্ত হওয়ার পর তাঁকে নতুন বাংলো দেওয়া হল।

২০১৪ সালের পর এই প্রথম লোকসভায় বিরোধী দলনেতার পদে এসেছেন ৫৪ বছরের রাহুল গান্ধি ।দিল্লির সুনহেরি বাগ রোডের বাংলো নম্বর ৫ এখন বিরোধী দলনেতার নতুন ঠিকানা। সূত্র মারফত খবর, যেহেতু রাহুল বর্তমানে একজন ক্যাবিনেট মন্ত্রীর ‘প্রায় সমতুল্য’ পদের অধিকারি, তাই তাঁর জন্য ‘টাইপ ৮’ বাংলো বরাদ্দ করা হয়েছএ। ইতিমধ্যেই দাদার জন্য বরাদ্দ বাংলো ঘুরে দেখেছেন বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা।

গত বছর সংসদ থেকে বহিষ্কৃত হওয়ার আগে পর্যন্ত, ১২ তুঘলক লেন ছিল তাঁর ঠিকানা।তিনি তারপর চলে আসেন ১০ জনপথ রোডে, মা সোনিয়া গান্ধির কাছে।এখন মায়ের সঙ্গেই রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!