- এই মুহূর্তে দে । শ
- জুন ২১, ২০২৪
ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের উদ্বেগ।রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বৃদ্ধি
লোকসভা ভোট মিটে গেলেও যে ভোট পরবর্তী সন্ত্রাসের ছবি পাল্টায়নি তা নিয়ে হাইকোর্টের বিচারপতিরা উদ্বেগ প্রকাশ করেছেন । কেন্দ্রীয় বাহিনী এখনই সরিয়ে ফেলা উচিত হবে না বলে মনে করছেন তাঁরা। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আজ এ সংক্রান্ত একটি শুনানি ছিল, যেখানে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে এবং এখনও তা অব্যাহত রয়েছে। ফলে প্রকৃত চিত্রটি আমরা জানতে চাই।
আক্রান্তদের আইনজীবী শুক্রবার আদালতকে জানিয়েছেন, এখনও বহু মানুষ হিংসার কবলে ঘরছাড়া। এ প্রসঙ্গে কোর্ট জানিয়েছে, আমরা চাই মঙ্গলবারের মধ্যে সব ঘরছাড়ারা বাড়ি ফিরুন। ‘ বিচারপতিদের ডিভিশন বেঞ্চ এলাকার পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজ্যে আরও কদিন কেন্দ্রীয় বাহিনীর থাকার মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।
ভোটের ফল প্রকাশের পর ১৯ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। হাইকোর্টের নির্দেশে সে মেয়াদ বেড়ে ২১ জুন হয়। তবে আজকের শুনানির পর হাইকোর্ট জানিয়ে দিল যে , এখনই কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দিলে হবেনা। আগামী বুধবার ২৬ জুন পর্যন্ত বাহিনীকে মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
শুনানিতে কেন্দ্রের আইনজীবী জানিয়েছেন, ডিজির কাছে ইমেলে ১২জুন পর্যন্ত ৫৬০ টি অভিযোগ জমা হয়েছে যা মাত্র ৬ দিনের মাথায় বেড়ে দাঁড়ায় ৮৫ ৯টিতে। এর মধ্যে ২০৪ টি ঘটনায় এফ আই আর দায়ের হয়েছে।১৭০ টি অভিযোগ গ্রাহ্য হয়নি। ৪৫ টি ঘটনাকে পারিবারিক দ্বন্দ বলে চিহ্নিত করা হয়েছে।। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার যে দাবি তোলা হয় , তা সঠিক নয়।
তবে রাজ্যের তরফে আইনজীবী জানান, রাজ্যের অনুমতি না নিয়ে এতদিন ধরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে কিনা তা আদালতের খতিয়ে দেখা উচিত। এ প্রশ্নে কোনও আপাত সমাধান না মেলায় শুনানি মুলতুবি রাখে আদালত। তবে তারা জানিয়েছে, রাজ্য যেখানে নিজেই ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলছে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ বহাল থাক। আগামী বুধবার পর্যন্ত ওই নির্দেশ জারি থাকবে।
❤ Support Us







