- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
অসুস্থতার কারনে অন্তর্বর্তী জামিন সুজয়কৃষ্ণের। একাধিক শর্ত আরোপ আদালতের
কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন ‘কালিঘাটের কাকু’। শারীরিক অসুস্থার কারণে তাঁর আবেদন মঞ্জুর করেছে আদালত। তবে জামিনের একাধিক শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি।
নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালিঘাটের কাকু’র জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিংহ রায়েরডিভিশন বেঞ্চ অসুস্থতাজনিত ও মানবিক কারণে ৩১ শে মার্চ পর্যন্ত তাঁকে জেলের বাইরে থাকবার অনুমতি দিয়েছেন। তবে জামিনের একাধিক শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতিরা। সাময়িক মুক্তি এলেও বেহালার বাড়িতেই পুলিশি নজরদারিতে থাকতে হবে তাঁকে, সিবিআই, আইনজীবি, চিকিৎসক ও বাড়ির সদস্য ছাড়া অন্য কারো সাথে দেখা করতে পারবেন না। সিবিআই কে জানিয়ে দুটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন সুজয়কৃষ্ণ। সিবিআই তার ফোনে নজরদারি চালাতে পারবে। বাড়ি এবং হাসপাতালের বাইরে কোথাও যেতে পারবেন না সুজয় কৃষ্ণ। তাঁর বাড়ির বাইরে নজরদারির জন্য কেন্দ্রীয় তদন্তকারী সঙ্গস্থা সাধারণ পোশাকে সিআরপিএফ জওয়ান মোতায়েন করতে পারবে বলে জানিয়েছেন বিচারপতি।
এদিন আদালতে অভিযুক্ত ‘কালিঘাটের কাকুর তরফের আইনজীবী তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা করে, জামিনের আবেদন করেন। দুই বিচারপতি রিপোর্ট দেখে উদ্বেগ প্রকাশ করেন । ভদ্রের এনজিওপ্লাস্টির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে একাধিক হাসপাতাল। জেলে থাকাকালীন তাঁর মৃত্যু হলে, সে দায় কে নেবে প্রশ্ন তোলেন আইনজীবি। ফলত মামলার মূল বিষয় থেকে সরে এসে মানবিকতার প্রশ্নে তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই সময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করতে পারবেন তিনি। বি.আর সিংহ হাসপাতাল থেকে আবারো স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন সিবিআই পক্ষের আইনজীবিরা।
উল্লেখ্য। ২০২৩ সালে ৩০ মে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন সুজয়কৃষ্ণ ভদ্র, ‘কালিঘাটের কাকু’ নামেই বেশি পরিচিত তিনি। বাংলার শাসক দল তৃণমূলের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ, এই মামলার নয়া মোড় খুলে গেছিল। বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি ও টিএমসির সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ‘দুর্নীতির মূল কারিগর’— বলে রাস্তায় নেমেছিল। উত্তপ্ত হয়েছিল বাংলার রাজনৈতিক মহল। এর মাঝে শারীরিক অসুস্থতার জন্য সুজরকৃষ্ণকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলেই রয়েছেন। গত ডিসেম্বরে আদালতে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হলেও, এবার অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি। অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যে সংগ্রহ করেছে ইডি ও সিবিআই। ২০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি।
❤ Support Us






