- কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স দে । শ
- জুন ২৮, ২০২৩
বিশ্বের সেরা পাঁচশো শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় খড়গপুর আইআইটি
জগৎসভায় শ্রেষ্ঠত্বের আসনে বাংলা। বিশ্বের সেরা ৫০০ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিল খড়গপুর আইআইটি। তালিকায় তাদের ক্রম ২৭১। র্যাঙ্কিং-এ রয়েছে কলকাতা ও যাদব পুর বিশ্ববিদ্যালয়। কিন্তু তারা এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে, বাংলার দুই ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক তালিকায় স্থান পাওয়া কোনো মতেই কম বড়ো প্রাপ্তি নয়।
সম্প্রতি, প্রকাশিত হয়েছে, কিউএস-এর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা বিশ্বে ২৯০০ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ওপর সমীক্ষা চালিয়ে তারা তালিকা তৈরি করেছেন। যার মধ্যে হায়গা পেয়েছে ভারতের ৪৫ টি। এদের মধ্যে প্রথম ৫০০-এর মধ্যে রয়েছে ১১টি। যার মধ্যে সবার ওপরে রয়েছে বম্বে আইআইটি। যাদের স্কোর ৫১.৭। সংস্থার মুখ্য কার্যনির্বা হী আধিকারিক এ ব্যাপারে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রতিষ্ঠানের কর্ণধারদের। যারা আগের থেকে অনেকটাই ভালো ফল করেছে।
মূলত ৯ টি মানদণ্ডের ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয়। এর মধ্যে রয়েছে- নিয়োগকর্তার সুখ্যাতি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের গবেষণা, আন্তর্জাতিক মানের শিক্ষক ও ছাত্র বিভাগে কত জন আছেন প্রভৃতি। এই মাপকাঠিতে বম্বে ও দিল্লি ভারতের মধ্যে সেরার শিরোপা পেলেও কলকাতা ও যাদবপুর সেখানে অনেকটাই পিছিয়ে। দুই প্রতিষ্ঠানের প্রধানদের কথায়, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তাঁদের আশা অচিরেই সুফল মিলতে পারে।
❤ Support Us








