Advertisement
  • নভেম্বর ১২, ২০২৫

‘অর্থ ভরাবে না পেট, চাই অরণ্যের অধিকার । অ্যামাজন বাঁচাতে, মূলনিবাসীদের স্লোগানে মুখরিত রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন

আমাদের জমি বিক্রির জন্য নয় এমন স্লোগানে গর্জে উঠল ব্রাজিলের বেলেম। মঙ্গলবার কপ-৩০ জলবায়ু সম্মেলনের মূল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলেন শতাধিক মূলনিবাসী বিক্ষোভকারী। একঝাঁক তুপিনাম্বা ও অন্যান্য মূলনিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ঢোল বাজাতে বাজাতেহাতে ব্যানার-পতাকা নিয়ে ঝাঁপিয়ে পড়েন জাতিসংঘের নিরাপত্তা বলয়ে

  • 'অর্থ ভরাবে না পেট, চাই অরণ্যের অধিকার । অ্যামাজন বাঁচাতে, মূলনিবাসীদের স্লোগানে মুখরিত রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন

    (1/5)
  • ‘আমাদের জমি বিক্রির জন্য নয়’। এমন স্লোগানে গর্জে উঠল ব্রাজিলের বেলেম। মঙ্গলবার ‘কপ-৩০’ জলবায়ু সম্মেলনের মূল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলেন শতাধিক মূলনিবাসী বিক্ষোভকারী। একঝাঁক তুপিনাম্বা ও অন্যান্য মূলনিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ঢোল বাজাতে বাজাতে, হাতে ব্যানার-পতাকা নিয়ে ঝাঁপিয়ে পড়েন জাতিসংঘের নিরাপত্তা বলয়ে । একঝাঁক তুপিনাম্বা ও অন্যান্য মূলনিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ঢোল বাজাতে বাজাতে, হাতে ব্যানার-পতাকা নিয়ে ঝাঁপিয়ে পড়েন জাতিসংঘের নিরাপত্তা বলয়ে । তাদের দাবি— ‘টাকা দিয়েই কেবল জীবন চলে না, জমিই আমাদের ভবিষ্যৎ। আমাদের সম্পদ লুট করা চলবে না।’

    (2/5)
  • কয়েক মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে বেলেমের কনভেনশন সেন্টার। ধস্তাধস্তি, ঠেলাঠেলি, উত্তেজনা— নিরাপত্তারক্ষীরা টেবিল টেনে ব্যারিকেড দেন। ২ জন রক্ষী আহত। সংঘর্ষের পরে কিছু ক্ষণের মধ্যেই পরিস্থিতি সামাল দেয় নিরাপত্তা বাহিনী। জাতিসংঘ ও ব্রাজিল সরকারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘ঘটনায় সামান্য উত্তেজনা ছড়ালেও, সম্মেলনের কাজে বিঘ্ন ঘটেনি।’

    (3/5)
  • শুধু নিরাপত্তা নয়, ব্রাজিলের রাজনীতির কেন্দ্রেও এ ঘটনায় আলোড়ন পড়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, এ বছরের ‘কপ-৩০’ আলোচনায় বনরক্ষা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতিতে মূলনিবাসী সম্প্রদায়ের মতামতই হবে মুখ্য।

    (4/5)
  • প্রবীণ মূলনিবাসী নেতা রাওনি মেতুকতিরে, ওরফে ‘চিফ রাওনি’ বলেছেন, ‘আমরা বছরের পর বছর ধরে দেখছি, উন্নয়নের নামে আমাদের বন ধ্বংস হচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, অ্যামাজন বাঁচাতে চাইলে আমাদের হাতেই দিতে হবে তার রক্ষার দায়িত্ব।’

    (5/5)

  • Tags:

Read by:

Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!