Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • সেপ্টেম্বর ৭, ২০২২

ভূপেন হাজারিকা ৯৬। ব্যতিক্রম মাছাডো এর আয়োজনে সাড়ম্বর জয়ন্তী। গানে, কথায় ফিরে আসবেন কালজয়ী বিশ্বপথিক

আরম্ভ ওয়েব ডেস্ক
ভূপেন হাজারিকা ৯৬। ব্যতিক্রম মাছাডো এর আয়োজনে সাড়ম্বর জয়ন্তী। গানে, কথায় ফিরে আসবেন কালজয়ী বিশ্বপথিক

আগামীকাল, সর্বকালের অন্যতম সেরা গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী ভূপেন হাজারিকার ৯৬ তম জন্মদিন। তাঁকে পরমশ্রদ্ধায় স্মরণ করবে আমজনতা। বিদেশে পালিত হবে প্রবাদপ্রতিম শিল্পীর জন্মোৎসব।

গুয়াহাটিতে সাড়ম্বর আয়োজনের প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন শিক্ষালয়ে আর সাংস্কূতিক প্রতিষ্ঠানে। এই ধরনের অনুষ্ঠানে সবসময় অগ্রণীর ভূমিকা পালন করে ড. সোমেন ভারতীর  নেতৃত্বাধীন মাছাডো। সোমেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মেধাবি প্রাক্তনী। প্রকাশনা জগতের সঙ্গে যুক্ত। অসম, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের পরিচিত মুখ। যে কোনও নতুন প্রতিভার স্বীকৃতি ও প্রজ্ঞার স্মরণে অকৃত্রিম তাঁর উদ্যম।জনসংযোগ রক্ষায়ও সোমেনের দক্ষতা অপরিসীম। অসম বাংলার সাংস্কৃতিক ঐক্যকে মজবুত করে তোলাটাই প্রধান অঙ্গীকার। যার অন্যতম রূপকার ছিলেন বহুমুখী প্রতিভার ভূপেন হাজারিক। এবারের জন্মজয়ন্তীতে ভূপেনের অমর কীর্তিকে কথায়, গানে তাঁরই স্বর ছড়িয়ে স্মরণ করবে ব্যতিক্রম মাছাডো। বিকেলে গুয়াহাটির ভিভান্ত হোটেলের বর্ণময় সভাসদনে। উপস্থিত থাকবেন সবস্তরের লেখক, কবি, শিল্পী, সুরকার, গায়ক আর রাজনীতিকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!