Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৪, ২০২২

মমতার দিল্লি সফরের আগেই এল কেন্দ্রের ঘোষণা, আবাস যোজনায় রাজ্য পাবে ৮ হাজার ২০০ কোটি টাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতার দিল্লি সফরের আগেই এল কেন্দ্রের ঘোষণা, আবাস যোজনায় রাজ্য পাবে ৮ হাজার ২০০ কোটি টাকা

পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যকে টাকা দিল কেন্দ্র । প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার ।

দীর্ঘদিন ধরেই প্রাপ্য টাকা পাচ্ছে না রাজ্য, কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করা নিয়ে বারবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একাধিকবার এই ইস্যুতে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকারের প্রতিনিধিরা । দীর্ঘ আট মাসের জটিলতা কাটিয়ে অবশেষে কেন্দ্রীয় প্রকল্পে টাকা পাবে রাজ্য, বৃহস্পতিবারই এই কথা রাজ্যকে জানিয়েছে কেন্দ্র ।

নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার পঞ্চদশ অর্থকমিশনের সুপারিশের পর রাজ্য স্তরে কিছু কেন্দ্রীয় প্রকল্পে নয়াদিল্লির সরকারের বরাদ্দ করার কথা ছিল । সেই খাতেই গ্রামীণ আবাস যোজনায় ৮২০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক । মোট ১১ লক্ষ বাড়ির জন্য এই টাকা গরিবদের বরাদ্দ করা হবে ।

প্রসঙ্গত, গতকালই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে, বাংলার গ্রামে গ্রামে বিজেপির হয়ে সভা শুরু করেছেন মিঠুন চক্রবর্তী । গতকাল রাঢ়বঙ্গ সফরের দ্বিতীয় দিনে বাকুড়ার জনসভায় প্রধানমন্ত্রীর আবাস যোজনার নাম পরিবর্তনকে কেন্দ্র করে তূণমূলকে বিঁধে ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা । একইভাবে কেন্দ্রীয় প্রকল্পকে ঘিরে কারচুপি এবং অসচ্ছ্বতার অভিযোগ তুলে একাধিকবার রাজ্যের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । অসঙ্গতির প্রশ্ন তুলে কেন্দ্রকে টাকা বরাদ্দ না করার আর্জিও তিনি জানিয়েছিলেন বেশ কয়েকবার । পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে, পাট্টা বন্টন নিয়েও মমতাকে বিঁধে ছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । বলেছিলেন লোভ দেখিয়ে পাঞ্চায়েত ভোট জিততে চায় মমতার সরকার ।

যদিও কেন্দ্রকে নালিশ করার বিষয়টি নিয়ে গতকালই নেতাজি ইনডোরের সভা থেকে বিরোধী দলনেতার এই ভূমিকায় সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । পাট্টা বন্টনের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেছেন, ‘‌কেউ কেউ আছে যে বাংলার খেয়ে বাংলার পরে বাংলারই সমালোচনা করে । খালি দিল্লিকে বলে যে টাকা দেবেন না । শুধু কূটকচালি করে ।
ডিসেম্বরের গোড়াতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের কথা আছে প্ৰধানমন্ত্রীর সঙ্গে । তার আগেই রাজ্যের হাতে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ ঘোষণা প্রসঙ্গে রাজ্যের ক্ষমতাসীন বিরোধী শিবিরের অভিমুখ কী হবে সেটাই দেখার ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!