Advertisement
  • ভা | ই | রা | ল
  • জুন ২৮, ২০২৩

স্টিলেটো পরে দৌড়বীরের বাজিমাত ! মাত্র ১২.৮২ সেকেণ্ডে ১০০ মিটার পার করে স্পেনীয় তরুণের নজির

আরম্ভ ওয়েব ডেস্ক
স্টিলেটো পরে দৌড়বীরের বাজিমাত !  মাত্র ১২.৮২ সেকেণ্ডে ১০০ মিটার পার করে স্পেনীয় তরুণের নজির

হিল জুতো পড়ে দৌড়ে বিরল নজির স্থাপন করলেন স্পেনের এক যুবক। নাম ক্রিশ্চিয়ান রবার্তো লোপেজ রড্রিগেজ। প্রায় ইঞ্চি তিনেকে স্টিলেটো পায়ে দিয়ে অতিক্রম করলেন ১০০ মিটার । সময় নিলেন ১২ . ৮২ সেকেণ্ড। যা বিশ্ববিখ্যাত অলিম্পিক স্বর্ণপদকজয়ী দৌড়বীর উসেইন বোল্টের থেকে মাত্র ৩.২ সেকেণ্ড কম।

দৌড়ে লড়াইয়ে অংশগ্রহণ করেন অনেকেই। তবে স্টিলেটো পরে এমন অসাধ্য সাধন করা মোটেই খুব সহজ ব্যাপার নয়। বাস্তবে তাই করে দেখিয়েছেন ৩৪ বছরের তরুণ। ইতিমধ্যেই তাঁর দৌড়ানোর ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। যা সামনে আসার পরই ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। গিনেস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ডসেও নথিভুক্ত হয়েছে তাঁর নাম।

নিয়ম অনুযায়ী, হিল পরে দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতিযোগিদের নূন্যতম ৭ সেমি অর্থাৎ ২.৭৬  ইঞ্চি উঁচু হিল পরতে হয়। যার জন্য দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো। তিনি  একজন ডায়বেটিক রোগী। তাই  যথেষ্ট কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি।   সাফল্যের পর তাঁর প্রতিক্রিয়া, দৌড়ের জন্য কঠোর অনুশীলন করতে হয়েছিল। প্রমাণ হল সুস্থ সাধারণ মানুষের মতো কিংবা তার চেয়েও বেশি কঠিন কাজ টাইপ-১ ডায়বেটিক রোগী করতে পারেন।

হিল জুতো পরে দৌড়নোর ঘটনা অবশ্য এই প্রথম নয়। ২০১৯ সালে হিল জুতো পরে ১০০  মিটার দৌড়ে রেকর্ড গড়েছিলেন আন্দ্রে অরটলফ।  সময় নিয়েছিলেন১৪.০২ সেকেন্ড। এত দিন পর্যন্ত সেটি ছিল রেকর্ডের তালিকায়।  যা প্রায় 2 সেকেন্ডের কম সময়ে  ভেঙে দিলেন ক্রিশ্চিয়ান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!