- দে । শ
- অক্টোবর ৫, ২০২৪
পূর্ব বর্ধমানে ১৪ পুজোর উদ্বোধন মমতার
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার কাটোয়া ও কালনা ২ মহকুমা-সহ গোটা পূর্ব বর্ধমান জেলার ১৪টি দুর্গোৎসবের ভার্চুয়াল উদ্বোধন করলেন। উদ্বোধন করা উল্লেখযোগ্য পুজোগুলি হল মঙ্গলকোটের মজলিশ দিঘির পাড়ের অগ্রদূত সংঘের পুজো ও লাখুড়িয়া আনন্দ সংঘের পুজো। এছাড়া কালনা পুরাতন বাসস্ট্যান্ড ও কাঁসারিপাড়ার সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এর আগে কাটোয়ার ন’নগর সবুজ সংঘ ও যাজিগ্রামের নবোদয় সংঘ, নাদনঘাটের দক্ষিণ শ্রীরামপুর সার্বজনীন দুর্গোৎসব, সেনপাড়া বারোয়ারি, কেতুগ্রামের উদ্ধারণপুর বারোয়ারি পুজোর ফিতে কাটেন মমতা। উদ্বোধনের সময় কালনার মণ্ডপগুলিতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও কাটোয়ার মণ্ডপগুলিতে ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি।
❤ Support Us






