Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১, ২০২৬

বিপর্যয় মোকাবিলায় ‘অর্জুন’ বাহিনী গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, টিমে থাকবেন অবসরপ্রাপ্ত সেনা ও অগ্নিবীররা

আরম্ভ ওয়েব ডেস্ক
বিপর্যয় মোকাবিলায় ‘অর্জুন’ বাহিনী গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, টিমে থাকবেন অবসরপ্রাপ্ত সেনা ও অগ্নিবীররা

রাজ্যে বিপর্যয় মোকাবিলায় বিশেষ বাহিনী গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে গঠিত এই বিশেষ বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘অর্জুন’। মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে এই বাহিনী গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমফানের পরবর্তী পরিস্থিতি থেকে শুরু করে তারাতলায় দুর্ঘটনা— রাজ্যে একের পর এক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, বিপর্যয় মোকাবিলা দফতরে পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। তাঁর অভিযোগ, অতীতে এই বিষয়ে যথেষ্ট নজর দেওয়া হয়নি।

শহরে বাড়ি বা অন্য কোনো নির্মাণের ক্ষেত্রে নিয়ম না মেনে কাজ করার বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অনেক ক্ষেত্রেই যথাযথ পরীক্ষা-নিরীক্ষা না করেই নির্মাণ করা হয়েছে। একাধিক উড়ালপুল তৈরির ক্ষেত্রেও একই ধরনের সমস্যা হয়েছে বলে দাবি করেন তিনি। মাঝেরহাট ও পোস্তা উড়ালপুল ভেঙে পড়া এবং তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনা উল্লেখ করে রাজ্যে বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা জানান মুখ্যমন্ত্রী।

কোথায় থাকবে ‘অর্জুন’ বাহিনী?

প্রাথমিকভাবে ২০০ জন সদস্য নিয়ে ‘অর্জুন’ বাহিনী গঠন করা হচ্ছে।

  • ১০০ জনকলকাতায় থাকবেন।
  • ৫০ জনপাহাড়ি এলাকায় থাকবেন।
  • ৫০ জনসুন্দরবন এলাকায় মোতায়েন থাকবেন।
  • আগামী দিনে রাজ্যের একাধিক পর্যটনকেন্দ্রেও একটি করে ‘অর্জুন’ ইউনিট রাখার ব্যবস্থা করা হবে।

দার্জিলিং, কাকদ্বীপ, দিঘা এবং কলকাতায় বিপর্যয় মোকাবিলার জন্য নিজস্ব পরিকাঠামো তৈরির পরিকল্পনাও রয়েছে এই বাহিনীর।

কারা থাকবেন ‘অর্জুন’ বাহিনীতে?

বর্তমানে রাজ্য সৈনিক বোর্ডের মাধ্যমে ৪০ বছর বয়স পর্যন্ত সদস্যদের নিয়ে বাহিনী গঠন করা হচ্ছে। পাশাপাশি, যাঁরা সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদেরও কাজে লাগানো হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী জানুয়ারিতে অগ্নিবীরদের প্রথম ব্যাচ আসার পর তাঁদেরও ‘অর্জুন’ বাহিনীতে নিয়োগের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে এই বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীর এবং অবসরপ্রাপ্ত সেনাদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

‘বীর’ ও ‘বীরনায়ক’— দুই পদ

‘অর্জুন’ বাহিনীতে দু’ধরনের দায়িত্ব থাকবে—‘বীর’ এবং ‘বীরনায়ক’। দলের সাধারণ সদস্যরা ‘বীর’ হিসেবে থাকবেন, আর তাঁদের নেতৃত্ব দেবেন ‘বীরনায়ক’।

  • বীর:মাসে ২৫,০০০ টাকা।
  • বীরনায়ক:মাসে ৪০,০০০ টাকা।
  • প্রতি বছর৩ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হবে।
  • সদস্যদের জন্যগ্রুপ বিমা থাকবে।
  • গুরুতর দুর্ঘটনা বাসিরিয়াস ক্যাজ়ুয়ালিটির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার থাকবে।
  • অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকাপর্যন্ত বিমা কভারেজ দেওয়া হবে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে দ্রুত বিপর্যয় মোকাবিলা, উদ্ধারকাজ এবং জরুরি পরিস্থিতিতে প্রশিক্ষিত জনবল ও পরিকাঠামোকে আরও কার্যকর করাই এই ‘অর্জুন’ বাহিনী গঠনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!