Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৫

শত্রু দেশ নয় চিন, পিত্রোদার মন্তব্যের তীব্র সমালোচনা বিজেপির । প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে পাল্টা তোপ কংগ্রেসের

আরম্ভ ওয়েব ডেস্ক
শত্রু দেশ নয় চিন, পিত্রোদার মন্তব্যের তীব্র সমালোচনা বিজেপির । প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে পাল্টা তোপ কংগ্রেসের

বিশ্ব রাজনীতিতে শত্রু দেশ বলে এখন আর কিছু হয় না, এই সময় জনযংযোগ, পারস্পরিক সহযোগীতা, সাহচার্য এবং সহ-সৃষ্টির সময়। এই সময় আদেশ এবং অধিপত্য বিস্তারের মনোভাবকে প্রশ্রয় দেয় না । সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সাক্ষাতকার দিতে গিয়ে এ মন্তব্য করেছেন কংগ্রেসের বহিঃভারতীয় সংগঠনের মুখপাত্র শ্যাম পিত্রোদা ।

ভারত প্রতিবেশী চিন সম্পর্কেও মনোভাব বদল প্রসঙ্গে তিনি বলেছেন, উপমহাদেশের পড়শিদের শত্রু ভাববার একরৈখিক চিন্তায় বদল দরকার । এবিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, ভারত-চিনের সীমান্ত বিবাদকে অনেক সময়ই ওয়াশিংটনের সঙ্গে বেইজিং এর সম্পর্কের নিরিখে বিচার করা হয় । সীমান্ত নিয়ে বিবাদ থাকলেও চিনকে ভারতের শত্রু দেশ হিসেবে দাগিয়ে দেওয়ার নীতি ঠিক নয় বলেই তাঁর মত। বৈশ্বিক অর্থনীতির ধারণা অনুযায়ী প্রত্যেক দেশের সঙ্গেই সংযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন তিনি।

গত ১৩ ফেব্রুয়ারি, আমেরিকায় মোদি ট্রাম্প বৈঠকের পর, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চিনের সঙ্গে সুসম্পর্ক রাখতে তাঁর প্রশাসন আগ্রহী । তিনি বলেন, চিন বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সদস্য । বিশ্ব শান্তি প্রক্রিয়ায়, বিশেষত রুশ ইউক্রেন যুদ্ধ রদের ক্ষেত্রে বেজিং গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে তাঁর অভিমত । এবিষয়ে পরে ভারতের পররাষ্ট্র দফতরের সচিব বিক্রম মিশ্রিও বলেন, সীমান্ত সমঝোতার পাশাপাশি বেইজিং এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তারকেও নয়াদিল্লির সাউথব্লক গুরুত্ব দিচ্ছে । তিনি বলেন, পড়শিদের সঙ্গে আলোচনার মাধ্যমেই কোনো সমস্যার রফাসূত্র খুঁজতে আগ্রহী ভারত । চিনের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য ।

পিত্রোদার সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপির তরফে বলা হয়েছে, হাত শিবিরের শীর্ষ নেতারা বরাবরই চিনকে দেশের থেকে এগিয়ে রাখেন । সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির একটি মন্তব্যের প্রসঙ্গ উত্থাপন করে বিজেপির তরফে বলা হয়েছে, জনসংখ্যার নিরিখে কর্মসংস্থানের প্রশ্নে চিনের দৃষ্টান্ত দিয়েছিলেন কংগ্রেস নেতা । কিন্তু সেদেশে বেকারত্বের হার ২৪ শতাংশ, যা ভারতের থেকে অনেক বেশি । ২০২০ সালে গালোয়ানে সীমান্ত রক্ষায় ভারতীয় সেনকর্মীদের আত্মত্যাগকে খাটো করার চেষ্টা করছে পিত্রোদা এবং তাঁর দল, এই অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের তর‌ফে ।

প্রিত্রোদার সাম্প্রতিক মন্তব্যের পর, চিন ভারত সম্পর্ক নিয়ে হাত শিবিরের অবস্থান প্রসঙ্গে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি জয়রাম রমেশ বলেছেন, ২০২৪ সালের ২১ অক্টোবর প্রতিবেশি দুই দেশই তাদের মধ্যে বানিজ্য এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নিজেদের মধ্যে সমঝোতার সিদ্ধান্তে এসেছে । কৈলাস মানস সরোবরে পুন্যার্থীদের যাত্রা, দুই দেশের রাজধানীর মধ্যে সরাসরি উড়ান সংযোগ সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে । ২০২০ সালে সীমান্ত চুক্তি লঙ্ঘন করে এলএসি বরাবর ২০০০ স্কোয়ার কিলোমিটার ভারতীয় ভূখন্ড দখল করে চিন । সেই সীমান্ত বিবাদ প্রসঙ্গে মোদি সরকারের সঙ্গে সি জিন পিং প্রশাসনের কী কথাবার্তা হয়েছে, তা এখনো জনসমক্ষে আনেনি নয়াদিল্লি । যদিও দেশের মানুষ এবং সামরিক বাহিনী, চিনের সঙ্গে সীমান্ত সমঝোতার প্রশ্নে ২০২০ সালের এপ্রিলের আগের অবস্থানেই ফিরে পেতে আগ্রহি । এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কটাক্ষ করে কং নেতা বলেছেন, ‘ না কেউ আমাদের দেশের সীমানায় লঙ্ঘন করে ঢোকার চেষ্টা করেছে, না কেউ ঢুকতে পেরেছে ‘ – সীমান্ত উত্তেজনা নিয়ে মোদির সেই বক্তব্য যে মিথ্যা ছিল তা প্রমাণিত ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!