Advertisement
  • দে । শ
  • মে ১৬, ২০২৩

কৌস্তভ বাগচিকে বিচারপতির সতর্কবার্তা, আদালতকে অসম্মান করা হলে সেখানে প্রবেশ বন্ধ হয়ে যাবে

আরম্ভ ওয়েব ডেস্ক
কৌস্তভ বাগচিকে বিচারপতির সতর্কবার্তা, আদালতকে অসম্মান করা হলে সেখানে প্রবেশ বন্ধ হয়ে যাবে

কলকাতা হাইকোর্ট হাইকোর্টের মতো, তার ভূমিকা পালন করছে। গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তভ বাগচি মঙ্গলবার হ্যারিকেন মামলার শুনানির মুহুর্তে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের সঙ্গে তর্কাতর্কিতে বিচারপতি তাকে সতর্ক করে দিয়ে বলেছেন, আদালতকে অসম্মান করা হলে সেখানে প্রবেশ করা বন্ধ হয়ে যাবে। আদালতে কীরকম আচরণ করতে হয় , তা সম্ভবত এই আইনজীবীর জানা নেই।

কৌস্তভ বাগচি বিতর্কিত ব্যক্তি। দিন কয়েক আগে মাথা মুণ্ডন করে জন দৃষ্টি আকর্ষণ করেছিলেন। পেশার বাইরে নির্দিষ্ট দলের সঙ্গে জড়িত। বুধবার সন্ধ্যায় গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল কর্মসূচিতে হাইকোর্ট হস্তক্ষেপ করে। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ও ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। দুপুরে শুনানি শুরু হলে চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তভ বাগচি তর্ক জুড়ে দেন। তখনই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় কৌস্তভ বাবুকে লক্ষ্য করে বলেছেন, আদালতে কী ধরনের আচরণ করা উচিত, তা বোধহয় আইনজীবী জানে না। এরকম হলে আদালতে প্রবেশ বন্ধ হয়ে যাবে। আদলাওতকে কোনো অবস্থায় অসম্মান করা চলবে না।

বুধবার সন্ধ্যায় চাকরিপ্রার্থীরা শহিদ মিনার থেকে হরিশ মুখার্জী রোড হয়ে হ্যারিকেন মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসন তাঁদের কর্মসূচি গ্রহণযোগ্য মনে করেনি। রাজ্য আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়, আদালত রাজ্যকে মামলা করার অনুমতি দিয়েছে। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখপাধ্যায় বিকেল ৪ টায় শুনানির কথা বলে ও অন্য সময় করা হবে কেন ? এই প্রশ্ন তুলে কৌস্তভ তখনই বিচারপতি মুখোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!