Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২৬, ২০২৩

একদিনের ক্রিকেটের জার্সি প্রকাশ ভারতের, ভিডিওতে নেই কোহলি–রোহিত, অন্য ইঙ্গিত?‌

আরম্ভ ওয়েব ডেস্ক
একদিনের ক্রিকেটের জার্সি প্রকাশ ভারতের, ভিডিওতে নেই কোহলি–রোহিত, অন্য ইঙ্গিত?‌

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সেরা মুখ বিরাট কোহলি, রোহিত শর্মা। আর তাঁরাই কিনা দেশের একদিনের ক্রিকেটের নতুন জার্সির উদ্বোধনে নেই !‌ অবাক হলেও এটাই বাস্তব। তাহলে কি ভারতীয় ক্রিকেট বোর্ড এই জার্সি উদ্বোধনের মাধ্যমে অতীতের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে?‌

বৃহস্পতিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামছে ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে একদিনের ক্রিকেটের নতুন জার্সির উদ্বোধন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোশ্যাল মিডিয়ায় ১ মিনিট ১৮ সেকেন্ডের একটা ভিডিও প্রকাশ করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। সেই ভিডিওতে স্থান পাননি বিরাচ কোহলি, রোহিত শর্মা আর মহম্মদ সিরাজ।

নতুন জার্সি প্রকাশের ভিডিওতে একদিনের ক্রিকেটের সহ–অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দেখা গেছে। তবে বিরাট কোহলি, রোহিত শর্মা না থাকলেও ড্রিম ইলেভেন স্পনসরের নাম লেখা নতুন জার্সিতে একঝাঁক তরুণ ক্রিকেটারকে দেখা গেছে। বিশ্বকাপের জার্সির ফটোশুট অনুষ্ঠানে মজা করতে দেখা গেছে শুভমান গিল ও ঈশান কিষাণকে। যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব জুটিকেও একসঙ্গে ধরে রাখা হয়েছে। রবীন্দ্র জাদেজা ছাড়াও জার্সি প্রকাশের ভিডিওতে রয়েছেন সূর্যকুমার যাদব, মুকেশ কুমার, অক্ষর প্যাটেল, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, উমরান মালিক, শার্দূল ঠাকুরদের।

টেস্ট সিরিজ জেতার পর এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামছে ভারত। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ। শনিবার ব্রিজটাউনে দ্বিতীয় ম্যাচ। আর ১ আগস্ত তারৌবায় তৃতীয় একদিনের ম্যাচে দু’‌দল মুখোমুখি হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!