Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১২, ২০২৫

পানীয় জল প্রকল্পের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল সিপিএম, আইএসএফের বিরুদ্ধে।

আরম্ভ ওয়েব ডেস্ক
পানীয় জল প্রকল্পের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল সিপিএম, আইএসএফের বিরুদ্ধে।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠলে সিপিএম, আইএসএফের বিরুদ্ধে। সেতুর ফুটপাথের ওপর পানীয় জলের পাইপ বসানো নিয়ে হাড়োয়ায় দফায় দফায় উত্তেজনার জেরে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিদ্যাধরী নদীর সেতুর ওপরে ফুটপাথ দিয়ে পানীয় জলের পাইপ লাইন বসানো নিয়ে হাড়োয়ায় সিপিআইএম ,আই এস এফ সঙ্গে শাসকদল তৃণমূলের মধ্যে বচসা, ধস্তাধস্তি হয়েছে বৃহস্পতিবার রাতে। উত্তেজনা থামাতে ঘটনাস্থলে গেলে পুলিশ আক্রান্ত হয় বলেও অভিযোগ। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত । বিদ্যাধরী সেতুর ফুটপাতের উপর দিয়ে পিএইচই দপ্তরে পানীয় জলের মোটা পাইপ বসানোর কাজ চলছে। সেতুর উপরে এই মোটা পাইপ বসানোর ফলে ফুটপাত দিয়ে চলাচল করতে পারছে না সাধরণ মানুষ ও ছাত্রছাত্রীরা। সিপিআইএম ও আই এস এফ এর প্রতিবাদে কয়েকদিন কাজ বন্ধ থাকার পর গতকাল রাতে কাজ শুরু হয়। সেই কাজ বন্ধ করে দেয় সিপিআইএম ও আই এস এফ সমর্থকরা। অভিযোগ, সেতুর ফুটপাথ দখল করে পাইপ লাইন বসানোর প্রতিবাদ করেছিলেন সেই সময় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা তাদের উপর চড়াও হয়। তাদের দাবি গুরুত্বপূর্ণ সেতুর উপর পাইপ বসালে সাধারণ মানুষের চলাচলের যেমন অসুবিধার হবে, তেমনি ব্রীজের ভারসাম্য নষ্ট হবে। তাদের দাবি, প্রকল্পের সিডিউল অনুযায়ী বিদ্যাধরী নদীর তলা পাইপ লাইন নিয়ে যাওয়া হোক। তৃণমূলের দাবি , এলাকার মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পায় তার জন্য সমস্ত দিক বিবেচনা করে কাজ শুরু করেছে পি এইচ ই দপ্তর। কিন্তু বিরোধীরা সেই কাজে বাধা দিচ্ছে। তৃণমূলের দাবি, সিপিআইএম ও আই এস এফ কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছেন তাদের বেশকিছু কর্মী। সরকারি কাজে বাধা ও দলের কর্মীদের মারধোরের ঘটনায় হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। তৃণমূল নেতা সফিক আহমেদ (‌মাদার)‌ বলেন, মমতা ব্যানার্জির উন্নয়নকে বানচার করতে সিপিএম, আইএসএফ পরিকল্পিত ভাবে বাধা দিচ্ছে। মানুষ বিশুদ্ধ পানীয় জল যাতে না পায় তার জন্য তৎপর হয়েছে। হাড়োয়ার মানুষ ওদের এই আচরণে ক্ষুব্ধ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!