- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ৭, ২০২৫
মাঝ আকশে নিয়ন্ত্রণ হারিয়ে বিস্ফোরণ, ফের ব্যর্থ ইলন মাস্কের রকেট
বাহামাসে ভেঙে পড়ল ইলন মাস্কের স্পেসএক্সের স্টারশিপ ৮ রকেট। উৎক্ষেপণের আট মিনিটের মাথায় তা ভেঙে পড়ে।, নিয়ন্ত্রণ হারিয়েই এই ভয়ঙ্কর ঘটনা। ছড়িয়ে পড়ল ধংসাবশেষ। বিমান পরিষেবা ব্যহত।
উৎক্ষেপণের কয়েক মুহূর্ত পরেই স্টারশিপের নিয়ন্ত্রণ হারাল ধনকুবের ইলন মাস্কের সংস্থার স্টারশিপ । উৎক্ষেপণের আট মিনিটের মাথায় তা ভেঙে পড়ে।, নিয়ন্ত্রণ হারিয়েই এই ভয়ঙ্কর ঘটনা। তার ধ্বংসাবশেষ ঝরে পড়ে পৃথিবীর দিকে। আমেরিকার বিস্তীর্ণ অংশে বিমান পরিষেবা ব্যহত। ২ মাস আগে স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর মহাকাশযান বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ৬ মার্চ মহাকাশে ‘মক স্যাটেলাইট’ ছেড়ে আসতে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল স্টারশিপের। সব মিলিয়ে এটি স্টারশিপের ৮তম পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল বলে জানিয়েছে স্পেসএক্স।
স্পেসএক্সের একটি লাইভ স্ট্রিমে মিশনে দেখা গেছে, স্পেসএক্সের অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণে প্রাথমিক ভাবে সব ঠিকঠাকই চলছিল। সফল ভাবেই মাটি ছেড়ে এটি শূন্যে ওঠে। বিভিন্ন পর্যায়ে বিচ্ছিন্ন হয়ে মহাকাশের দিকে যাত্রা অব্যহত রাখে। এদিকে প্রথম পর্যায়ের বুস্টারটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে লঞ্চপ্যাডে ফিরে আসে এবং সেটিকে সফল ভাবে ধরেও ফেলে ‘মেকানিকাল আর্ম’। কিন্তু এরপরই স্টারশিপটি মহাকাশে অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে শুরু করে। কিছুক্ষণ পরেই ভেঙে পড়ার পর দক্ষিণ ফ্লোরিডা এবং বাহামাসের কাছে। সন্ধ্যার আকাশে আগুনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়বার দৃশ্য ফুটে ওঠে, সঙ্গে কালো ধোঁয়ার কুণ্ডলি । ৪০৩ ফুট লম্বা এই রকেটটি টেক্সাস থেকে উৎক্ষেপণ করা হয় সূর্যাস্তের কিছু আগে। এই উড়ান এক ঘণ্টার মতো সময়ের জন্যে হওয়ার কথা ছিল। মহাশূন্যে পৌঁছে ফের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল এই রকেটের। এর আগেও সহজেই অতিক্রম করে যাওয়া যায় এমন প্রাথমিক মিশন পর্যায়ে পরপর দুর্ঘতনার কবলে পরেছিল স্পেসএক্স। কাজের গতি বাড়ানোর জন্য ইলন মাস্ক ২০২৫ সালের প্রথম থেকেই উঠেপরে লেগেছিলেন। দশকের শুরু থেকেই মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করছেন মাস্ক। পরীক্ষামূলক এই স্টারশিপের লক্ষ্য ছিল পৃথিবীর চারপাশে প্রায় একটি পূর্ণ কক্ষপথ প্রদক্ষিণ করা।
কেন এমন ঘটনা ঘটল স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুট লাইভ স্ট্রিমে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত গতবারও এমনটিই ঘটেছিল, তাই এখন আমাদের বেশ কিছু ব্যাপার নিবিড় পর্যবেক্ষণ ও অনুশীলন করতে হবে।’ স্পেশ এক্স এক বিবৃতিতে জানিয়েছেন, স্টারশিপের-এর উড়ানের সময় আকস্মিকভাবে একটি সমস্যার সৃষ্টি হয়, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে সংস্থার দল প্রস্তুত থাকা পরিকল্পিত প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর করে।’ এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিরাপত্তার কারণে মায়ামি, ফোর্ট লডারডেল, পাম বিচ ও অরল্যান্ডোর বিমানবন্দরে সমস্ত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর আগে জানুয়ারিতে স্টারশিপের আরেকটি রকেট বিস্ফোরিত হয়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উপর ধ্বংসাবশেষ পড়ে। টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জে সামান্য ক্ষতি হয়। ২০২৩ সালের এপ্রিল মাসে স্পেসএক্সের একটি রকেট মাঝ আকাশে ভেঙে পড়েছিল। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়ে রকেটটি ধ্বংস হয়ে গিয়েছিল। ভারত মহাসাগরের উপরে সেই ধ্বংসাবশেষ পড়ে।
❤ Support Us







