Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৯, ২০২৪

রাজধানীর আইএএস কোচিং সেন্টারে পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৬, ১৩টি সেন্টারের বেসমেন্টে তালা ঝোলালো পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজধানীর আইএএস কোচিং সেন্টারে পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৬, ১৩টি সেন্টারের বেসমেন্টে তালা ঝোলালো পুলিশ

দিল্লি পুলিশ সোমবার রাউ-এর আইএএস স্টাডি সার্কেল বেসমেন্টে তিনজন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বেসমেন্টের মালিক সহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে।রোববার রাউ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও কোচিং কোঅর্ডিনেটরকে গ্রেপ্তার করেছে ।এদিকে, দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি) ওল্ড রাজিন্দর নগরের ১৩টি কোচিং সেন্টার সিল করে দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে, তারা নিয়ম লঙ্ঘন করে অবৈধ ভাবে বেসমেনট্ ব্যবহার করছে। বন্যার ঘটনা তদন্তে এমসিডি একটি উচ্চ-পর্যায়ের কমিটিও গঠন করবে বলে জানিয়েছে।

২৭ জুলাই প্রচন্ড বৃষ্টির ফলে কাছাকাছি একটি ড্রেন ফেটে যাওয়ায় এই ঘটনাটি ঘটে। শ্রেয়া যাদব (উত্তরপ্রদেশ), নিভিন ডালউইন (কেরালা ) ও তানিয়া সোনি (তেলেঙ্গানা থেকে) ওই সময় বেসমেন্টের লাইব্রিতে উপস্থিত ছিলেন, তাঁরা এই ঘটনায় প্রাণ হারান । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বেসমেন্টে দ্রুত ১০-১২ ফুট জলে ভরে যায়। ফলে ছাত্রদের পালানোর কোন সুযোগ ছিল না। স্থানীয় একজন বলেছেন, আপতকালীন ১১২ নম্বরে কল করা হয়েছিল। কিন্তু ট্র্যাফিক জ্যাম থাকায় উদ্ধারকারীদের আসতে বিলম্ব হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায়, দিল্লির মেয়র শেলি ওবেরয় আইন লঙ্ঘনকারী কোচিং সেন্টারগুলির বিরুদ্ধে শহরব্যাপী ক্র্যাকডাউনের নির্দেশ দিয়েছেন।

সপ্তাহান্তের দিল্লির ওল্ড রাজিন্দর নগর ছাত্রদের বিক্ষোভে সরগরম হয়ে ওঠে।এমসিডি ওল্ড রাজিন্দর নগরের ১৩টি সিভিল সার্ভিস কোচিং সেন্টারের বেসমেন্ট সিল করে দিয়েছে, যার মধ্যে আইএএস গুরুকুল, চাহাল একাডেমি, প্লুটাস একাডেমিও রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!