Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৫

সহপাঠির সঙ্গে বচসা, স্কুলের বাইরে খুন সপ্তম শ্রেণির পড়ুয়া। হাড়হিম নৃশংস ঘটনা রাজধানীতে

আরম্ভ ওয়েব ডেস্ক
সহপাঠির সঙ্গে বচসা, স্কুলের বাইরে খুন সপ্তম শ্রেণির পড়ুয়া। হাড়হিম নৃশংস ঘটনা রাজধানীতে

পুলিশের তথ্য অনুযায়ী, ক্লাসরুমে নিহত পড়ুয়া ইশু গুপ্ত ও তাঁর সহপাঠী কৃষ্ণের মধ্যে তীব্র বচসা হয়। স্কুলগেটের বাইরে ৩-৪ জন সঙ্গী নিয়ে ওই পড়ুয়াকে ছুড়ি দিয়ে আঘাত করে কৃষ্ণ। স্কুলগেটে থাকা নিরাপত্তারক্ষীরা ইশুকে হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় কৃষ্ণ সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্কুলে ক্লাস চলাকালীন সহপাঠীর সঙ্গে বিবাদ। তার জেরেই স্কুলের বাইরে ১৪ বছরের ছাত্রকে খুন ছুরি দিয়ে খুন করল সহপাঠীরা। এমনই নৃশংস ঘটনার সাক্ষী হয়ে থাকল দিল্লি। ৩ জানুয়ারি দিল্লির শকারপুর এলাকায় রাজকীয় সর্বোদয় বাল বিদ্যালয়ের বাইরে ছুরির আঘাতে খুন হয়েছে ১৪ বছরের সপ্তম শ্রেণির ছাত্র ইশু গুপ্তের। স্কুলে অতিরিক্ত ক্লাস চলাকালীন সহপাঠির সঙ্গে বিবাদে জোর বিবাদে জড়ায় নিহত পড়ুয়া। তখনকার মতো বিষয়টা মিটে গেলেও পরে ক্লাস শেষ হওয়ার পর দলবল নিয়ে স্কুলের সামনে আসে কৃষ্ণা। ইশু স্কুল থেকে বেরতেই তার ওপর হামলা চালায় তাঁরা। একজন ইশুর থাইয়ে কোপ বসায়। স্কুলের গেটে উপস্থিত নিরাপত্তাকর্মীরা ছুটে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। অ্যান্টি নার্কোটিক্স স্কোয়ার্ড সমেত পুলিশের বিশেষ টিম অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায়। শুক্রবারই কৃষ্ণ সহ ৭ জনকে আটক করা হয়। যার মধ্যে ৫ জন নাবালক রয়েছে। কেন এই ঘটনা ঘটল, কী কারণে ঝামেলা, সবই খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ১০৩(১)/৩(৫) ধারায় মামলা দায়ের হয়েছে।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন তাঁরা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, ক্লাসে বিবাদ কি নিয়ে? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
ডিসেম্বর মাসে ফরিদাবাদে একইরকম ভাবে সহপাঠির হাতে ছুড়িকাঘাতে খুন হতে হয়েছিল একাদশ শ্রেণির ছাত্রকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দিল্লির বুকে ঘটল একই ঘটনা। এই ঘটনায় স্বাভাবিকভাবে স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে কিশোরদের এই বীভৎস উগ্রতার পিছনে কি রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!