Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ২, ২০২৫

‌মস্কোর কাছ থেকে তেল কেনা বন্ধের সিদ্ধান্ত ভারতের, স্বাগত ডোনাল্ড ট্রাম্পের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌মস্কোর কাছ থেকে তেল কেনা বন্ধের সিদ্ধান্ত ভারতের, স্বাগত ডোনাল্ড ট্রাম্পের

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলাকালে যাতে মস্কোর কাছ থেকে তেল না কেনে, তার জন্য রাশিয়ার তেল ক্রয়কারী বিভিন্ন দেশের ওপর রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাসত্ত্বেও ভারতের রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানিগুলি রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করছিল। রাশিয়ার তেল ক্রয় আটকাতে ভারতের ওপর শুল্ক বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জরিমানার কথাও ঘোষণা করেছে। এরপরই ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রাশিয়ান তেল কেনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা এবং সম্ভাব্য জরিমানা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‌আমি বুঝতে পারছি, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমি এটাই শুনেছি। জানি না এটা সঠিক কিনা। তবে ভারতের এই সিদ্ধান্ত ভাল পদক্ষেপ। দেখা যাক কী হয়।’‌ ২০২২ সালে মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর থেকে রাশিয়ার কাছ থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ হল ভারত।
৩০ জুলাই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতীয় আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে এবং অতিরিক্ত জরিমানার কথা ঘোষণা করেছে। ট্রাম্প উল্লেখ করেছেন যে, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি এবং দীর্ঘস্থায়ী বাণিজ্য ই পদক্ষেপের মূল কারণ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে যে, ভারতীয় রাষ্ট্রীয় তেল পরিশোধকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম রাশিয়ান তেল ক্রয় বন্ধ করে দিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত ও রাশিয়াকে ‘‌মৃত অর্থনীতি’‌ বলে অভিহিত করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, ‘‌ভারত রাশিয়ার সাথে কী করছে না করছে, তাতে আমার কিছু যায় আসে না। ওদের মৃত অর্থনীতি একসঙ্গে ধ্বংস হতে পারে, আমার ওসব কিছুরই পরোয়া নেই।’‌ ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায়,ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‌ভারত ও রাশিয়ার মধ্যে একটা স্থিতিশীল এবং পরীক্ষিত অংশীদারিত্ব রয়েছে। সরকার মস্কোর সঙ্গে দিল্লির দীর্ঘস্থায়ী সম্পর্ককে রক্ষা করে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!