Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৬, ২০২৩

তুরস্কে জোড়া ভূমিকম্পঃ মৃত ২০০, আহত চার শতাধিক। কম্পনের মাত্রা যথাক্রমে ৭.৮ ও ৬.৭। অব্যাহত উদ্ধারকার্য, বাড়তে পারে হতাহতের সংখ্যা

আরম্ভ ওয়েব ডেস্ক
তুরস্কে  জোড়া ভূমিকম্পঃ মৃত ২০০, আহত চার শতাধিক। কম্পনের মাত্রা যথাক্রমে ৭.৮ ও ৬.৭। অব্যাহত উদ্ধারকার্য, বাড়তে পারে হতাহতের সংখ্যা

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মাটি। সোমবার ভোরে দেশের দক্ষিণাংশে হঠাৎ কম্পন শুরু হয়। তার কিছুক্ষণ পর মধ্য তুরস্কে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা যথাক্রমে ৭.৮ ও ৬.৭। ধসে পড়েছে একাধিক বাড়ি। আপাতত ভূকম্পনের ফলে মৃতের সংখ্যা ২০০-এরও বেশি। আহত চার শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

সোমবার ভোর ৪টে ১৭ মিনিটে কেঁপে ওঠে দক্ষিণ-পূর্ব তুরস্ক। মার্কিন জিওলজিক্যাল সার্ভিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৭.৯ কিলোমিটার গভীরে। তার মিনিট ১৫ পরেই দেশের মধ্যাংশে কম্পন অনুভূত হয়। জোড়া ভূমিকম্পের প্রভাব শুধুমাত্র তুরস্ক না পার্শ্ববর্তী সিরিয়া, লেবালন, সাইপ্রাসেও অনুভূত হয়েছে।

স্থানীয় সংবাদ সংস্থার খবর, ভূমিকম্পে ১৪০টির বেশি বাড়ি ভেঙ্গে পড়েছে। উদ্ধার করা হয়েছে ২০০-এর বেশি মৃতদেহ। বহুতলের ধ্বংসাবশেষের তলায় আরও বহু মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে মনে করছে প্রশাসন। ফলে, আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের পর তুরস্কে এত বড় ভূমিকম্প হয়নি। বিপর্যয়ের মূহুর্তের ভিডিও সামাজিক প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে ধরা পড়েছে আতঙ্কে দিশাহারা, অসহায় মানুষের বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ির ছবি (যদিও ভিডিও সত্যাসত্য যাচাই করা হয়নি)।  ঘটনায় নিহতের প্রতি সমবেদনা জানিয়ে তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের   গভর্নর দাভুট গুল  টুইট করেছেন।  ভূকম্পনের সময়  সাধারণ মানুষকে শান্ত থাকতে, রাস্তায় ভিড় না করতে অনুরোধ করেছেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!