Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৩, ২০২৫

হিমঘরে অ্যামোনিয়া লিকে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, ক্ষতিপূরণের আবেদন ২১ কৃষকের । তদন্তে বিশেষজ্ঞ দল

আরম্ভ ওয়েব ডেস্ক
হিমঘরে অ্যামোনিয়া লিকে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, ক্ষতিপূরণের আবেদন ২১ কৃষকের । তদন্তে বিশেষজ্ঞ দল

কালনার আনুখাল পঞ্চায়েতের ভবানন্দপুর গ্রামের মা অম্বিকা হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। গত বৃহস্পতিবারের ঘটনার সরেজমিন তদন্তে এলেন ডিরেক্টর অফ ফ্যাক্টরিজের আসানসোল ডিভিশনের ৩ সদস্যের একটি প্রতিনিধিদল। দলের সদস্য দেবব্রত চক্রবর্তী, সুরজিৎ ব্যানার্জিরা দুর্ঘটনা ঘটা মেশিনঘরটি ঘুরে দেখেন। তাঁদের প্রাথমিক অনুমান, শীতলীকরণ ব্যবস্থাপনা উন্নততর করার লক্ষ্যে হিমঘরে একটি নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। শ্রমিকরা হাওয়ার চাপ বাড়িয়ে পরখ করছিলেন নয়া ব্যবস্থাটি ঠিকঠাক কাজ করছে কিনা! কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি বাতাস ঢুকে যায়। আউটলেট ভাল্বটি বন্ধ থাকায় তীব্র চাপ তৈরি হয়ে ১২ এমএম লোহার স্প্রিং ও শক্ত ঢাকনা দেওয়া ওভারহেড কভার উড়ে যায়। ঢাকনার ধাক্কায় লোহার রড বেঁকে গিয়ে অ্যামোনিয়া গ্যাসের পাইপলাইনের সংযোগস্থলে সজোরে আঘাত করে। ফলে পাইপ খুলে গ্যাস বের হতেই বিপত্তি। রাতে এই কাণ্ডটা হলে আরও ক্ষতি হতে পারত। কারণ খোলা জানলা দিয়ে বাড়িঘরে গ্যাস ঢুকে ঘুমন্ত বাসিন্দারা অসুস্থ হয়ে পড়তেন। তবে অ্যামোনিয়া গ্যাস লিকের প্রভাব পড়েছে এলাকার কৃষিক্ষেত্রে। ফসল নষ্ট হয়েছে। গাছপালা শুকিয়ে কালো হয়ে গিয়েছে। বাতাসে এখনও সামান্য হলেও ঝাঁঝালো গন্ধ থাকায় শনিবারও এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পর থেকে হিমঘরটি বন্ধ। তাতেই বিপাকে পড়েছেন এলাকার আলুচাষিরা। কারণ শনিবার থেকেই খুলে গেল রাজ্যের হিমঘরগুলি। এলাকার কৃষকরা বলছেন, আলু তোলা চলছে। হিমঘরে সময়মতো আলু রাখতে না পারলে আলু নষ্ট হয়ে যাবে। এদিকে প্রশাসন সূত্রের খবর, আর একটি বিশেষজ্ঞ দল এসে হিমঘরের সমস্ত যন্ত্র খুঁটিয়ে পরীক্ষা করবে। তাদের ‘ফিট সার্টিফিকেট’ পেলে তবে হিমঘরটি চালু করার অনুমতি দেওয়া হবে। এলাকার ২১ জন কৃষক ক্ষতির আশঙ্কায় কৃষি দপ্তরে আবেদন জমা করেছেন। কৃষি দপ্তর আবেদনগুলি ইনসিওরেন্স কোম্পানির কাছে পাঠিয়ে দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!