Advertisement
  • Uncategorized দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১৩, ২০২৪

আদালতের নজরদারিতেই হোক হত্যার তদন্তের আর্জি, হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবার

আরম্ভ ওয়েব ডেস্ক
আদালতের নজরদারিতেই হোক হত্যার তদন্তের আর্জি, হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবার

আদালতের নজরদারিতেই তাঁদের কন্যা হত্যার তদন্ত হোক । সেই আবেদন নিয়েই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত শিক্ষানবিশ চিকিৎসকরে মা-বাবা । মঙ্গলবার ওই দম্পতির আবেদনে সাড়া দিয়েছি কালকাতা হাইকোর্ট । তবে শুনানির দিন এখনো জানানো হয়নি ।

গতকালকেই মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের কন্যার নির্মম হত্যা রহস্য তদন্তের গতি প্রকৃতি নিয়ে অনস্থা প্রকাশ করেছিলেন, মৃতার মা-বাবা । তাঁদের আশঙ্কা সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা হয়নি । আদালতের নজরদারিতে তদন্ত হলে তাঁরা আশ্বস্ত হতে পারবেন বলে আবেদনে জানিয়েছে পানিহাটির সন্তানহারা পরিবার।

চিকিৎসকের নির্মম হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে সোমবার চারটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে । এরমধ্যে দুটি মামলা করা হয়েছে বিজেপির তরফে । একটি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অপরটি কৌস্তভ বাগচী । প্রত্যকটি মামলারই শুনানি হওয়ার কথা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে ।

চার জনস্বার্থ মামলার পর এবার তদন্তে হস্তক্ষেপ চেয়ে আদালতে মামলা করলেন তরুণী চিকিৎসকের পরিবার । সোমবারই পাণিহাটিতে নিহত ছাত্রীর বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী । পরে কলকাতা পুলিশের শীর্ষ কর্তাকে পাশে নিয়ে মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন, যদি রবিবারের মধ্যে চিকিৎসক হত্যার সমাধান না করতে পারে কলকাতা পুলিশ, তবে তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে । ইতিমধ্যেই এই ঘটনায় আরো সাতজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে লালবাজার ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!