Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৭, ২০২৪

আগামীকাল পাঞ্জাবে ‘‌রেল রোকো’‌র ডাক দিয়েছে কৃষক সংগঠন

আরম্ভ ওয়েব ডেস্ক
আগামীকাল পাঞ্জাবে ‘‌রেল রোকো’‌র ডাক দিয়েছে কৃষক সংগঠন

চলমান বিক্ষোভের অংশ হিসাবে আগামীকাল, বুধবার পাঞ্জাবে ‘‌রেল রোকো’‌–র জাক দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা। দুপুর ১২ টা থেকে ৩ ঘন্টার জন্য ‘‌রেল রোকো ‌কর্মসূচী নেওয়া হয়েছে। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধে পাঞ্জাবের জনগনকে এই বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সংবাদসংস্থাকে পান্ধে বলেছেন, ‘‌আগামীকাল, বুধবার আমরা পাঞ্জাবে রেল রোকো কর্মসূচী নিয়েছি। সকলকে ১২ থেকে ৩টি পর্যন্ত রেল অবরোধে সামিস হওয়ার অনুরোধ করছি।’‌ কৃষকদের বিক্ষোভকে সমর্থন করার জন্য সকলের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, ‘‌কৃষকের প্রতিবাদকে আরও বেশি করে সমর্থন করুন। পাঞ্জাবিদের এক হয়ে লড়াই করতে হবে।’‌
কৃষকদের সমস্যার সমাধান না করার জন্য কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সারওয়ান সিং পান্ধে। তিনি অভিযোগ করেন, ‘‌আমাদের প্রতিবাদ রাজ্য সরকারের বিরুদ্ধে নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমাদের ১২টি দাবি রয়েছে। কেন্দ্রীয় সরকার কৃষকদের সমস্যা সমাধানে আগ্রহ দেখাচ্ছে না। সমস্ত ইউনিয়নগুলি অভিন্ন পদ্ধতিতে এর প্রতিবাদ করার চেষ্টা করছে। মোদি সরকারের ওপর ১৪০ কোটি ভারতীয়, ৩ কোটি পাঞ্জাবি এবং আড়াই কোটি হরিয়ানবাসীর চাপ রয়েছে।’‌ তিনি কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার এবং কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে অর্থপূর্ণ আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!