Advertisement
  • চা । রু । ল । তা দে । শ
  • নভেম্বর ২৩, ২০২৩

প্ৰয়াত দেশের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি

আরম্ভ ওয়েব ডেস্ক
প্ৰয়াত দেশের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি

মারা গেলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। বৃহস্পতিবার সকালে কেরলের কোল্লামে একটা বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯২৭ সালে কেরলের পাথানামোতিত্থায় জন্মগ্রহণ করেন ফতিমা বিবি। তিরুবনন্তপুরমের উইমেন্স কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ফাস্ট ক্লাস ফার্স্ট হন। এরপর তিনি সরকারি আইন কলেজে ভর্তি হন। মূলত বাবার অনুপ্রেরণাতেই আইন পড়া শুরু করেছিলেন ফতিমা বিবি। আইনি পড়াশোনাতেও তিনি গোল্ড মেডেল পান। পাশ করার পর ১৯৫০ সালে কোল্লামে আইনি পেশা শুরু করেন। প্রথমে জেলা ও দায়রা আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৩ সালে কেরল হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ১৯৮৯ সালে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন। প্রথম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে ইতিহাস গড়েন ফতিমা বিবি। শুধু ভারতবর্ষেই নয়, তিনি ছিলেন এশিয়ার প্রথম মহিলা প্রধান বিচারপতি।

১৯৯৩ সালে বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হন ফতিমা বিবি। ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল। রাজীব গান্ধীর হত্যাকারীদের মৃত্যুদণ্ড রদের আর্জি তিনি খারিজ করেছিলেন। মৃত্যুদণ্ডর আর্জি খারিজ ফাইলে সই করার দিনেই তিনি রাজ্যপাল পদ থেকে সরে দাঁড়ান। আসলে রাজীব গান্ধীর হত্যাকারীদের মৃত্যুদণ্ড রদের স্বপক্ষে ছিলেন তিনি। কিন্তু স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না থাকায় তিনি রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন। পরবর্তীকালে তিনি বেশ কয়েকটা নাগরিক সংগঠনের সঙ্গে কাজ করেছিলেন এবং মহিলাদের বিভিন্নভাবে উৎসাহিত করেন। তাঁকে অনুসরণ করে অনেক মহিলাযই আইনি পেশাতে এগিয়ে এসেছিলেন।
রাজ্যপাল হিসাবে তাঁর মেয়াদকালে তামিলনাড়ু বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন ফতিমা বিবি। ১৯৯০ সালে তিনি ডি. লিট সম্মান এবং মহিলা শিরোমণি পুরস্কার পান।  ফতিমা বিবি ভারত জ্যোতি পুরস্কার এবং ইউএস–ইন্ডিয়া বিজনেস কাউন্সিল লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও পান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!