- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ২৬, ২০২২
কিয়েভে তুমুল লড়াই । ভয়ে পালাচ্ছে জনতা। অসহায় প্রেসিডেন্ট জেলেনেস্কি, পাশে কেউ নেই। একাই লড়ছে ইউক্রেন ।
কিয়েভে তুমুল লড়াই চলছে । আকাশ ও স্থলপথে ঝাপিয়ে পড়েছে রুশ সেনারা । ঘন ঘন বিস্ফোরনের আওয়াজে কেঁপে উঠছে ইউক্রেনের রাজধানী । ভয়ে পালাচ্ছে জনতা। কেউ কেউ আশ্রয় নিয়েছে বাঙ্কারে। প্রতিরোধ গড়ে তুলতে মরিয়া ইউক্রেন বাহিনী । কিন্তু পেরে উঠছে না। মিসাইল ধাওয়া করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি নিরাপদ আশ্রয় থেকে বারবার ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর সাহায্য চাইছেন। আমেরিকা সরাসরি যুদ্ধে জনিয়ে পড়তে নারাজ । ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র ফ্রান্স প্রকাশ্যে ঘোষণা করেছে, আমরা সবধরণের সাহায্য করব । রাশিয়াকে রুখতে আমেরিকা কঠোর নিশেধাজ্ঞার পথ বেছে নিয়েছে । ৪ টি রুশ ব্যাঙ্ক ব্লক করে দিয়েছে। তাতেও পুতিন বেপোরোয়া । সর্বশেষ খবর, চিনের পরামর্শে ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন পুতিন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে অসহায় রাষ্ট্রসংঘ। কেবল ইউক্রেনকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পথে হাঁটছে ইউরোপের শক্তিধর দেশগুলো ।
প্রত্যক্ষ দর্শীরা বলেছেন, রাজধানী কিয়েভের মাইডান স্কয়ারের কাছে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শোনা গেছে । ত্রয়েশ্চিনা এলাকা থেকেও ভয়াবহ গুলির আওয়াজ আসছে। যুদ্ধ প্রায় এক তরফা । একারণেই, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আমরা একাই লড়ছি। কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসছে না । কখনো তিনি আলোচনার আর্জি জানাচ্ছেন। কখনও বা একাই লড়ব বলছেন। তিনি যে মানসিকভাবে বিধ্বস্ত তাঁর এসব বিবূতিই প্রমাণ করছে ।
ইউক্রেনীয় স্টেট স্পেশাল সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর ট্রয়েসচিনা এলাকার সিএইচপি-৬ পাওয়ার স্টেশনের কাছে তীব্র লড়াই চলছে। পুরো শহরটিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে । কিয়েভের পেরেমোহি অ্যাভিনিউতে বিধ্বস্ত গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে । আগুন জ্বলছে জনবসতি এলাকায়। রাস্তা যানশূন্য, জনশূন্য। কদাচিৎ দু-একটা গাড়িকে ছুটতে দেখা যাচ্ছে। বাকি সব স্তব্ধ, দাঁড়িয়ে আছে।
ভাসিলকিভের বিমান ঘাঁটির কাছে তীব্র লড়াই চলছে । কিয়েভের উপর সর্বাত্মক হামলার জন্য জন্য ঘাঁটিকে ব্যবহার করতে চায় রুশ বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি তারা কৃষ্ণ সাগরের শহর মাইকোলাইভ থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছে। শনিবার ইউক্রে বাহিনী ফেসবুক পোস্টে জানিয়েছে, রুশ সেনা কিয়েভেতাদের একটা ঘাঁটিতে আক্রমণের চেষ্ট চালিয়ে জোড়দার প্রতিরোধের মুখোমুখি হয়ে পিছু হঠতে বাধ্য হয়।
❤ Support Us







