- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১১, ২০২৫
শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন, পুড়ে ছাই ‘ফুড কোর্ট’
আগুনের কড়াল গ্রাসে শিয়ালদহ স্টেশন চত্বর। শনিবার বিকেলে স্টেশনের দক্ষিণ শাখার পাশে ‘ফুড কোর্টে’ আগুন লাগে। অল্প সময়ের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায় দোকানটি। আশেপাশের লোকজন ছুটে আসেন। মূহূর্তের মধ্যে আশেপাশের খাবারের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় মানুষেরা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দমকলে খবর দেওয়া হয়। কিন্তু প্রায় আধ ঘণ্টা পরে দমকলের ৩ টি ইঞ্জিন সেখানে আসে। ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে অনেকগুলি দোকান। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। আতঙ্কিত যাত্রিরা দৌড়ে পালিয়ে যান। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।
অত্যন্ত জনবহুল ঘিঞ্জি এই অঞ্চলে আগুন লাগবার কারণে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায়। একদিকে স্টেশন, মেট্রো স্টেশন অন্যদিকে অটো, ট্যাক্সির স্ট্যান্ড। তা ছাড়াও কাছাকাছির মধ্যে হাসপাতাল, হোটেল, বাজার, আবাসন রয়েছে। আগুন থেকে বাঁচাতে দোকানের কর্মীরা জিনিসপত্র বাইরে এনে জড়ো করতে থাকেন।
অগ্নিকান্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি, তবে তবে প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আগুন লাগবার সঠিক কারণও জানা যায় নি। তবে অনুমান করা হচ্ছে ‘ফুড কোর্টে’ শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনা হয়েছে।
❤ Support Us







