Advertisement
  • বৈষয়িক
  • জুলাই ৭, ২০২৩

রাশিয়ার বিখ্যাত তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফ্টের পরিচালন পর্ষদে ভারতের সতীশ

আরম্ভ ওয়েব ডেস্ক
রাশিয়ার বিখ্যাত তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফ্টের পরিচালন পর্ষদে ভারতের সতীশ

রাশিয়ার বিখ্যাত তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফ্ট ভারতের সঙ্গে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নিতে চলেছে। তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। রাশিয়ার এই তেল উৎপাদনকারী সংস্থা সম্প্রতি তাদের পরিচালন পর্ষদে তিনটি নতুন মুখ নিয়োগ করেছে। তাঁদের মধ্যে একজন ভারতীয়। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের প্রাক্তন পরিচালক জিকে সতীশকে পরিচালন পর্ষদে নিয়োগ করেছে রোসনেফ্ট।

৬২ বছর বয়সী জিকে সতীশ ২০২১ সালে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ব্যবসায়িক উন্নয়নের পরিচালক হিসাবে অবসর গ্রহণ করেন। রাশিয়ার তেল ও গ্যাস সরবরাহের ব্যাপারে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রোসনেফ্টের বানিজ্যিক সম্পর্ক রয়েছে। রোসনেক্ট আইওসি এবং অন্যান্য ভারতীয় সংস্থাগুলির কাছে অপরিশোধিত তেল বিক্রি করে। সম্প্রতি গুজরাটের তেল শোধনকারী সংস্থাগুলিকে ন্যাফথাও পাঠাতে শুরু করেছে৷

সতীশের নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ রোসনেফ্ট এখন তরল প্রাকৃতিক গ্যাস (‌এলএসজি)‌ বিক্রিসহ ভারতীয় সংস্থাগুলির সাথে আরও চুক্তির দিকে নজর দিচ্ছে৷ সতীশের ভারতীয় তেল ও গ্যাসের বাজারের গভীর অন্তর্দৃষ্টি রয়েছে এবং পেট্রোলিয়াম পণ্য বিপণন, পেট্রোকেমিক্যালস, এলএনজি এবং আন্তর্জাতিক বাণিজ্যে দক্ষতা রয়েছে। তাঁর সেই দক্ষতা কাজে লাগাতে চায় রোসনেক্ট। রোসনেফ্ট বোর্ডের পাঁচজন স্বাধীন পরিচালকের একজন হলেন সতীশ।

২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে আইওসি বোর্ডে সতীশ ইন্ডিয়ান অয়েল–আদানি গ্যাস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যানও ছিলেন। সিএনজি এবং পাইপযুক্ত রান্নার গ্যাসের খুচরো বিক্রির জন্য আদানি গ্রুপের সাথে যৌথ উদ্যোগ আইওসি গঠিত হয়েছিল। রোসনেফ্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌৩০ জুন বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ১১ সদস্যের একটা নতুন পরিচালন পর্ষদ নির্বাচিত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আস্থাভাজন ইগর আই সেচিন রোসনেফ্টের ম্যানেজমেন্ট বোর্ডের সিইও এবং চেয়ারম্যান হিসেবে বহাল রয়েছেন। নবনিযুক্ত অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জিকে সতীশ, ম্যানেজিং ডিরেক্টর, ভ্যালু প্রলিফিক কনসাল্টিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (ভালপ্রো)।’‌


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!