Advertisement
  • Uncategorized মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৪, ২০২৩

অকাল প্রয়াত বিশ্বচ্যাম্পিয়ন মার্কিন অ্যাথলিট টোরি বাউই।মৃত্যুর কারণ এখনো অজানা

আরম্ভ ওয়েব ডেস্ক
অকাল প্রয়াত বিশ্বচ্যাম্পিয়ন মার্কিন অ্যাথলিট টোরি বাউই।মৃত্যুর কারণ এখনো অজানা

মাত্র ৩২ বছর বয়সে মারা গেলেন বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ও অলিম্পিকে পদকজয়ী মার্কিন অ্যাথলিট টোরি বাউই। ফ্লোরিডার অরল্যান্ডোতে বাউইকে নিজের বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। টোরি বোয়ের মৃত্যুর কারণ জানা যায়নি।

২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জিতেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলিট। ২০১৬ রিও–তে টোরির অলিম্পিক অভিষেক হয়েছিল। রিও অলিম্পিকে তিনি মোট তিনটি পদক জিতেছিলেন। তাঁর প্রথম পদক ছিল রুপো। রিও অলিম্পিকে মহিলাদের ১০০ মিটার ফাইনালে জামাইকার ইলেইন থম্পসন, শেলি অ্যান ফ্রেজার এবং হল্যান্ডসের ড্যাফনে স্কিপারদের সঙ্গে লড়াই করে রুপো জেতেন। ১০.‌৮৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন টোরি। রিও অলিম্পিকে ২০০ মিটারে ব্রোঞ্জ জেতেন। সময় নিয়েছিলেন ২২.‌১৫ সেকেন্ড। ৪x১০০ মিটার রিলেতে সোনাজয়ী মার্কিন যুক্তরাষ্ট্র দলেও ছিলেন টোরি।

২০১৭ লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রিলেতেও সোনা জেতেন টোরি। এছাড়া ১০০ মিটার বিভাগেও সোনা জেতেন তিনি। ফটো ফিনিশিংয়ে পেছনে ফেলেন আইভরি কোস্টের মারি-জোসে তা লুকেকে। ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপিতে অ্যাথলেটিক স্কলারশিপ পাওয়ার পর তিনি কলেজে সাফল্য পান। ২০১১ সালে ইনডোর এবং আউটডোর লং জাম্পে জাতীয় শিরোপা জিতেছিলেন টোরি। তাঁর বিস্ফোরক গতি ২০১৪ সালে তাঁকে স্প্রিন্টিংয়ে টেনে নিয়ে আসে। তারপর রিও অলিম্পিকে যোগ্যতাঅর্জন করে। ২০১৯ সালে টোরি আবার লং জাম্পে ফিরে আসেন এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করেন। ২০২১ সালে টোকিও অলিম্পিকে মার্কিন দলের জন্য যোগ্যতা অর্জনের চেষ্টা করেননি।

টোরির মৃত্যুতে শোকাহত বিশ্ব অ্যাথলেটিক্স মহল। টুইটারে টোরির পরিবারকে সমবেদনা জানিয়ে শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস লিখেছেন, ‌‘‌টোরি বাউইয়ের মৃত্যুতে আমার হৃদয় ভেঙে গেছে। পরিবারকে সমবেদনা জানাই। টোরি ছিল একজন মহান প্রতিযোগী এবং আলোর উৎস। ওর শক্তি এবং হাসি সবসময় আমার সাথে থাকবে। শান্তিতে বিশ্রাম নিন।’

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সিইও ম্যাক্স সিগেল এক বিবৃতিতে বলেছেন, ‘‌তিনবারের অলিম্পিক পদকজয়ী এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন টোরি বাউইয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যআথলেটিক্স ফেডারেশন গভীরভাবে শোকাহত। টোরি ছিল প্রতিভাবান ক্রীড়াবিদ। খেলাধুলায় তার প্রভাব অপরিমেয়। ওর পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!