Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৮, ২০২৩

মুসলিম ছাত্রীদের বোরখায় না। নতুন শিক্ষাবর্ষে, ফ্রান্সে সরকারি স্কুলে নয়া বিধি

আরম্ভ ওয়েব ডেস্ক
মুসলিম ছাত্রীদের বোরখায় না। নতুন শিক্ষাবর্ষে, ফ্রান্সে সরকারি স্কুলে নয়া বিধি

আবার স্কুলে পোশাক নিয়ে বিতর্ক ফ্রান্সে। সামনেই নতুন শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে। আর নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রাক্কালে সরকারি বিদ্যালয়ে মুসলিম ছাত্রীদের বোরখা পরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স সরকার। রবিবার ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল এই নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করেছে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হবে বলে জানানো হয়েছে।

১৯ শতক থেকে ফ্রান্সের সরকারি বিদ্যালয় ও সরকারি ভবনে যে কোনো ধরণের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা নিষিদ্ধ। এরপর ২০০৪ সালে ফ্রান্সে সরকারি বিদ্যালয়ে ছাত্রীদের স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০১০ সালে পুরো মুখ ঢাকা নেকাব পরার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। পোশাক নিয়ে ফ্রান্স সরকারের একের পর এক নিষেধাজ্ঞা মুসলিম সম্প্রদায়কে দারুণ ক্ষুব্ধ করেছিল। এবার বিদ্যালয়ে ছাত্রীদের বোরখা পরে আসার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হল।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‌সরকারি বিদ্যালয়ে ছাত্রীদের বোরখা পরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ, শ্রেণীকক্ষে পোশাক দেখে কারও ধর্মবিশ্বাস বোঝা যাক, এটা ঠিক নয়। ধরমনিরপেক্ষতা মানে স্কুলের মাধ্যমে নিজেকে মুক্ত করার স্বাধীনতা। বোরখা হল একটা ধর্মীয় চিহ্ন, যা ধর্মীয় ভাবাবেগকে প্রকাশ করে।’‌

২০২০ সালে প্যারিসের শহরতলীর এক স্কুলে চেচেন উদ্বাস্তু শিক্ষক স্যামুয়েল প্যাটি নবী মহম্মদের ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এরপর স্কুলের কাছেই স্যামুয়েল প্যাটির শিরশ্ছেদ করা হয়। সেই থেকেই ধর্ম নিয়ে আরও কড়াকড়ি করা হচ্ছে ফ্রান্সে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!