Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৫, ২০২৩

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রাউন্ড জিরোতে রাজ্যপাল।রাজভবন অভিযান এড়াতেই বোসের এযাত্রা, অভিযোগ তূণমূলের

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রাউন্ড জিরোতে রাজ্যপাল।রাজভবন অভিযান এড়াতেই বোসের এযাত্রা, অভিযোগ তূণমূলের

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষদের কাছে পৌঁছে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটের বিমানে দিল্লি থেকে রওনা হয়ে চড়েন সকাল ৮টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখান থেকে সড়কপথে দার্জিলিংয়ের শ্বেতিঝোরায় পৌঁছন রাজ্যপাল। প্রবল বৃষ্টিতে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে আগেই। ফলে বিপর্যস্ত সেখানকার যান চলাচল। ওই এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলেন সি ভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, “মেঘভাঙা বৃষ্টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর ফলে ট্রাফিক ব্যাবস্থা ব্যাহত, সাধারণ মানুষ বিপর্যস্ত। তবে এটা ভাল লক্ষণ যে সাধারণ মানুষ ত্রাণ শিবিরে যাচ্ছেন। উন্নয়নের নামে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে। এসব ঠিক নয়। রাজ্য সরকার পরিস্থিতির উপর নজর রাখছে।”

উল্লেখ্য, প্রাপ্য আদায়ের জন্য বৃহস্পতিবার রাজভবন অভিযান কর্মসূচি রয়েছে তৃণমূলের। আর ওইদিনই রাজভবনে নেই রাজ্যপাল। তা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। দুর্যোগ কবলিত উত্তরবঙ্গ সফরের প্রসঙ্গে রাজ্যপালকে খোঁচা দিতে ছাড়েনি শাসকশিবির। তাঁকে একসময়  ‘পর্যটক’ বলে খোঁচা দিয়েছিল তৃণমূল। তারই পালটা জবাব এদিন দিলেন রাজ্যপাল। সি ভি আনন্দ বোসের কথায়, “হ্যাঁ, আমি পর্যটক। বিপদগ্রস্ত মানুষদের দেখতে এসেছি। ‘জুনিয়র অ্যাপয়েন্টি’ মন্ত্রীরও আমার সঙ্গে পর্যটকের মতো আসা উচিত ছিল।” এদিন একাধিক প্লাবিত এলাকা পরিদর্শনের কথা রাজ্যপালের। দুপুর ২টো ৫০ মিনিটের বিমানে ফের দিল্লির উদ্দেশে তাঁর রওনা দেওয়ার কথা।

এদিকে তৃণমূলের অভিযোগ, আজ রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূল, তাই রাজ্যপাল এই অভিযান এড়াতে কলকাতা ছেড়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!