Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ১৮, ২০২৫

এশিয়ান শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা ভারতের কপিল বেন্সলার

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা ভারতের কপিল বেন্সলার

কাজাখস্তানের শ্যামকেন্টে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম সোনা এনে দিলেন কপিল বেন্সলা। পুরুষদের জুনিয়র বিভেগে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন হরিয়ানার এই তরুণ শুটার। ফাইনালে তিনি হারিয়েছেন উজবেকিস্তানের ইলখোমবেক ওবিদজোনভকে।
বাছাইপর্বে চতুর্থ স্থানে শেষ করেছিলেন কপিল বেন্সলা। কিন্তু ফাইনাল রাউন্ডে গিয়ে চমক দেখান। প্রথম থেকেই কপিল ও ওবিদজোনভের মধ্যে দুর্দান্ত লড়াই চলছিল। কিন্তু চূনান্ত রাউন্ডে গিয়ে বাজিমাত করেন ভারতীয় শুটার। পরপর দুটি রাউন্ডে ১০.৮ এবং ১০.৬ স্কোর করে মোট ২৪৩.০ স্কোর করে শীর্ষস্থান দখল করেন কপিল। অন্যদিকে, ওবিদজোনভ স্কোর করেন ১০.‌৪ ও ৯.‌৪। ২৪২.‌৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন উজবেকিস্তানের ওবিদজোনভ। আর এক ভারতীয় জোনাথন গ্যাভিন অ্যান্টনি ২২০.৭ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন। মুকেশ নেলাভাল্লি ১৫৭.‌৮ পেয়ে ষষ্ঠ স্থানে শেষ করেন।
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে অবশ্য ফল ভাল হয়নি ভারতীয়দের। ১৫৫.‌১ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে শেষ করেন আনমোল জৈন। প্রথম তিনটি স্থানে শেষ করেছেন যথাক্রমে, চীনের হু কাই (২৪১.৬), কোরিয়ার হং সুহিয়েওন (২৩৯.০) এবং ইরানের আমির জোহারিখৌ (২১৬.৮)। বাছাইপর্বে নবম স্থান অর্জন করেছিলেন আনমোল। বাছাই পর্বে শীর্ষে থাকা অমিত শর্মা কেবলমাত্র র‌্যাঙ্কিং পয়েন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এদিকে, পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে দলগত ইভেন্টে রুপো জিতেছে ভারত। আনমোল, সৌরভ চৌধুরী এবং আদিত্য মালরার সমন্বয়ে গঠিত ভারতীয় দল মোট ১৭৩৫ পয়েন্ট সংগ্রহ করে। ১৭৪৪ পয়েন্ট পেয়ে সোনা জিতেছে চীন, ১৭৩৩ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছে ইরান।
পুরুষদের জুনিয়র বিভাগে ১০ মিটার এয়ার পিস্তলে দলগত বিভাগেও দেশকে পদক এনে দিয়েছেন কপিল। জোনাথন বিজয় তোমারের সঙ্গে জুটি বেঁধে রুপো জিতেছেন। দুজনের মোট সংগৃহীত পয়েন্ট ১৭২৩। কোরিয়া ১৭৩৪ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে, কাজাখস্তান ব্রোঞ্জ জিতেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!