Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৪, ২০২৪

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরলেন হেমন্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরলেন হেমন্ত

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেন বৃহস্পতিবার বিকাল ৫ টায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। রাজভবন সূত্রে এ খবর জানা গেছে।
ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে সোরেন বৃহস্পতিবার রাজ্যপালের আমন্ত্রণে রাঁচির রাজভবনে পৌঁছেছিলেন। যেখানে তাকে রাজ্যপালের তরফে মুখ্যমন্ত্রী রূপে আবার নিযুক্ত করা হয়।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেছেন যে শেষ প্রতিপক্ষের ‘গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র’ শুরু হয়েছে।
‘এক্স’-এ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এর কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেন লিখেছেন, ‘ মহামান্য রাজ্যপালকে ধন্যবাদ। গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অবসান শুরু হয়েছে। সত্যমেব জয়তে,’ । হেমন্তের আগে এই পদ সামলেছেন চম্পাই সোরেন । চলতি বছরের ২ ফেব্রুয়ারি রাজভবনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চম্পাই সোরেন। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘কিছুদিন আগে, আমাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল । হেমন্ত সোরেন ফিরে আসার পরে, আমাদের জোট এই সিদ্ধান্ত নেয় যে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ ফিরিয়ে দেওয়া হবে। আমরা হেমন্ত সোরেনকে আমাদের নেতা হিসাবে বেছে নিলাম। এখন, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। ,’

একটি জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি মানি লন্ডারিং মামলায় হেমন্ত সোরেনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করে।৩১শে জানুয়ারি গ্রেফতার হওয়ার আগে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন।। প্রায় পাঁচ মাস পরে ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে জামিনের পরে ২৮ জুন বিরসা মুন্ডা জেল থেকে মুক্তি দেওয়া হয় ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!