- দে । শ
- এপ্রিল ৭, ২০২৫
বারাণসীতে স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতন, অভিযুক্ত ২৩। এপর্যন্ত গ্রেফতার ৬
যোগী রাজ্যে হারহিম করা ঘটনা। বারাণসীতে, লাগাতার ৭ দিন ধরে ২৩ জনের কাছে যৌন নির্যাটনের শিকার হয়েছেন ১৯ বছরের তরুণী। দ্বাদশ শ্রেণির ছাত্রীর অভিযোগ, মাদক খাইয়ে তাঁর উপর লাগাতার পাশবিক অত্যাচার করা হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ পাওয়া যায় নি। পুলিশ সূত্রে খবর, ২৯ মার্চ বারাণসীর পিশাচমোচন এলাকায় এক বন্ধু সঙ্গে হুক্কা বারে গেছিলেন ওই তরুণী। তারপর নিখোঁজ হয়ে যান। পান্ডিয়াপুর লালপুর পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকার বাসিন্দা ওই তরুণী। ৪ এপ্রিল ওই তিনি বাড়িতে ফিরে আসেন। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানান। সে দিনই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। মেয়েটির পরিবার থেকে অভিযোগের পর, পুলিশ হুক্কা বারের কর্মীদেরকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
জানা যাচ্ছে। ২৯ মার্চ নির্যাতিতা তাঁর এক বন্ধুর সাথে পিশাচমোচন এলাকায় একটি হুক্কা বারে গিয়েছিল। সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়। তাঁর পরিবার ৪ এপ্রিল নিখোঁজ ডায়েরি করে। ৬ এপ্রিল যৌন নির্যাটনের অভিযোগ আনেন ওই তরুণী।ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় এফআইআর রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী খেলাধুলা সংক্রান্ত একটি কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সে নিয়মিতভাবে ইউপি কলেজে দৌড়ানোর প্রশিক্ষণ নিত। নির্যাতিতার বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন তাঁর বন্ধু তাঁকে ওই বারে নিয়ে যায়, সেখানে আরো বেশকয়েকজন তাঁদের সাথে যোগ দেয়। এরপরই তাঁকে মাদক মেশানো ঠাণ্ডা পানীয় খাওয়ানো হয়। এরপর সিগ্রা এলাকার বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁর উপর যৌন নির্যাতন করা হয়। অভিযুক্তদের মধ্যে কয়েকজন নির্যাতিতার পূর্বপরিচিত। কারও সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ তো কেউ তাঁর প্রাক্তন সহপাঠী।
ভারুণা জোনের ডেপুটি পুলিশ কমিশনার চন্দ্রকান্ত মীনা জানিয়েছেন, ‘মেয়েটি প্রথমে স্বেচ্ছায় তাঁর বন্ধুর সাথে গিয়েছিল। ৪ এপ্রিল, তাঁর পরিবার নিখোঁজ রিপোর্ট দায়ের করে, সেই দিনই তাঁকে উদ্ধার করা হয়। খুঁজে পাওয়া যায়। তখন তাঁর পরিবারের পক্ষ থেকে যৌন অত্যাচারের অভিযোগ করা হয় নি। ৬ এপ্রিল, লালপুর থানায় সে অভিযোগ করা হয়। ২৯ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যেই ঘটনাগুলো ঘটেছে বলে জানা গেছে। কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল মেয়েটি নাবালিকা, তবে তা সঠিক নয়। তিনি প্রাপ্তবয়স্ক।’ ভারতীয় ন্যায় সংহিতার সেকশন ৭০(১)গণধর্ষণ, ৭৪ (আউটরেজিং মডেস্টি), ১২৩, ১২৬(২), ১২৭(২), ৩৫১(২) অধীনে ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশের ৩টি দল তল্লাশি চালাচ্ছে।
❤ Support Us






