Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১, ২০২৩

৫ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নেই হার্দিক

আরম্ভ ওয়েব ডেস্ক
৫ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নেই হার্দিক

বাংলাদেশের বিরুদ্ধে পুনেতে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দুটি ম্যাচে খেলতে পারেননি। আগামী দুটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না ভারতীয় দলের এই অলরাউন্ডার। অর্থাৎ ৫ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকা ম্যাচে নেই হার্দিক।
ইতিমধ্যেই সেমিফাইনাল খেলা নিশ্চিত করে ফেলেছে ভারত। তাই দলের নির্ভরযোগ্য অলরাউন্ডারকে নিয়ে ঝুঁকির রাস্তায় যেতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। যদি তাড়াহুড়ো করে মাঠে ফেরাতে গিয়ে আবার চোটের কবলে পড়ে যান। তাই গ্রুপ লিগের শেষ ম্যাচে হল্যান্ডের বিরুদ্ধে খেলিয়ে সেমিফাইনালের আগে হার্দিককে দেখে নিতে চায়।
পুনেতে লিটন দাসের স্ট্রেট ড্রাইভ ডান পা দিয়ে আটকাতে গিয়ে পড়ে যান হার্দিক পান্ডিয়া। বাঁ পায়ের গোড়ালিতে চোট পান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্যান করানো হয়। স্ক্যান রিপোর্ট দেখার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা হার্দিককে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। পুনে থেকে দল ধরমশালা উড়ে গেলেও হার্দিককে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়নি। তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য যান। সেখানেই তাঁর রিহ্যাব চলছে। হল্যান্ড ম্যাচের আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
হার্দিক ছিটকে যাওয়ায় দলের কম্বিনেশনে বদল করতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শার্দূল ঠাকুরকে বসিয়ে সূর্যকুমারকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়। আর হার্দিকের জায়গায় প্রথম একাদশে আসেন মহম্মদ সামি।  সূর্যকুমার ২ রানে আউট হলেও ৫ উইকেট নিয়েছিলেন সামি। হার্দিক ফিরলে সম্ভবত সিরাজকে মাঠের বাইরে যেতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!