Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১০, ২০২৫

নির্বিষ উইকেটে শুধুই ব্যাটিং প্র‌্যাকটিস রাহুলদের, ভারত ‘‌এ’‌ ও ইংল্যান্ড লায়ন্স ম্যাচ ড্র

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বিষ উইকেটে শুধুই ব্যাটিং প্র‌্যাকটিস রাহুলদের, ভারত ‘‌এ’‌ ও ইংল্যান্ড লায়ন্স ম্যাচ ড্র

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার আগে যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুলরা কতটা তৈরি, তার সঠিক পরীক্ষা হল না। নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডের নির্বিষ বাইশ গজে শুধু ব্যাটিং প্র‌্যাকটিসই হল। রান উঠল ঝুড়ি ঝুড়ি। ফলে অমীমাংসিতভাবেই শেষ হল ভারত ‘‌এ’‌ ও ইংল্যান্ড লায়ন্সের ৪ দিনের দ্বিতীয় বেসরকারি টেস্ট।
প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের সেঞ্চুরির ওপর ভর করে ৩৪৮ রান তুলেছিল ভারতীয় ‘‌এ’‌ দল। ওপেন করতে নেমে ১১৬ রান করেন লোকেশ রাহুল। ধ্রুব জুরেল করেন ৫২, করুণ নায়ার ৪০। জবাবে ৩২৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড লায়ন্সের ইনিংস। সর্বোচ্চ ৭১ রান করেন এমিলিও গে। ভারতীয় ‘‌এ’‌ দলের হয়ে ৪ উইকেট নেন খলিল আমেদ। অনশুল কম্বোজ ও তুষার দেশপাণ্ডে ২টি করে উইকেট নেন।
প্রথম টেস্ট খেলতে নামার আগে টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখলেন ওপেনার যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না। মাত্র ৫ রান করে আউট হন। লোকেশ রাহুল অবশ্য আবার রান পেয়েছেন। তিনি করেন ৫১। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ৮০। করুণ নায়ার (‌১৫)‌, ধ্রুব জুরেল (‌২৮)‌ বড় রান পাননি। তনুশ কোটিয়ান ৯০ ও অনশুল কম্বোজ ৫১ রানে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ৪১৭ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত ‘‌এ’‌ দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড লায়ন্স ৩ উইকেটে ৩২ রান তোলার পর ম্যাচ ড্র হয়ে যায়। ভারতের হয়ে অনশুল কম্বোজ ২টি ও তুষার দেশপাণ্ডে ১টি করে উইকেট নেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মাঠে নামার আগে এইরকম পাঠা উইকেটে খেলে লোকেশ রাহুল, করুণ নায়ার, যশস্বী জয়সওয়ালদের কতটা লাভ হল, সময়ই বলবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!