Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ৯, ২০২৩

ভারত ছাড়ো দিবসে “পরিবারতন্ত্র, দুর্নীতি ও ভ্রষ্টাচার ভারত ছাড়ো”, স্লোগান টুইট করলেন প্রধানমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত ছাড়ো দিবসে “পরিবারতন্ত্র, দুর্নীতি ও ভ্রষ্টাচার ভারত ছাড়ো”, স্লোগান টুইট করলেন প্রধানমন্ত্রী

৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন নরেন্দ্র মোদি দেশ থেকে ভ্রষ্টাচার, পরিবারতন্ত্র ও তুষ্টিকরণের বিরুদ্ধে আওয়াজ তুলে এই তিনটি বিষয়কে উল্লেখ করে ভারত ছাড়ো লিখেছেন। পাশাপাশি বিজেপি সাংসদরা সংসদে গান্ধি মূর্তির পাদদেশে দাড়িয়ে ভ্রষ্টাচার, দুর্নীতি, তুষ্টিকরণ ভারত ছাড়ো স্লোগান দিয়ে নাম না করে কংগ্রেসের বিরুদ্ধেই প্রতিবাদ ধ্বনিত করেছে।


নরেন্দ্র মোদি তাঁর টুইটে লিখেছেন, “ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী মহানদের প্রতি শ্রদ্ধা। গান্ধিজির নেতৃত্বে এই আন্দোলন ভারতকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে একটি বড় ভূমিকা পালন করেছিল। আজ ভারত এক কণ্ঠে বলছে: দুর্নীতি ভারত ছাড়ো। রাজবংশ ভারত ছাড়ুন। তুষ্টিকরণ ভারত ছাড়ো।”


এদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “মণিপুর নিয়ে, দুর্নীতি নিয়ে তিনি কোনও কথা বলছেন না, ওনার লক্ষ্য রাহুল গান্ধি।”
বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ এদিন বলেন, “স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পরিবারতন্ত্র, দুর্নীতি ও ভ্রষ্টাচার ভারত ছাড়ো।”
বিরোধীদের রপ্রশ্ন হচ্ছে, গান্ধিজিকে হত্যা করল আরএসএস নেতা নাথুরাম গডসে। আরএসএস-এর আদর্শেই বিজেপি তৈরি। গডসেকে বিজেপি বীর বলে মনে করে। তাহলে নরেন্দ্র মোদি কিসের ভিত্তিতে গান্ধিজিকে আদর্শ বলে মন্তব্য করেন? স্বাধীনতা আন্দোলনে জনসংঘ যা আজ আরএসএস, আর এই আরএসএস-এর রাজনৈতিক সংগঠন হল বিজেপি, এই জনসংঘ-র কি ভূমিকা ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তবে একই কথা বারবার বলে সত্যি প্রমাণ করার জন্য প্রধানমন্ত্রী গান্ধিজিকে আদর্শ বলে ঘোষণা করছেন, দেশ থেকে সেই কংগ্রেসকে উৎখাত করার কথা বলছেন, স্বাধীনতা সংগ্রামে যে কংগ্রেসের বড় ভূূমিকা ছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!