Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবার পরাজিত অস্ট্রেলিয়া, ইতিহাস গড়ল ভারতীয় মেয়েরা

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবার পরাজিত অস্ট্রেলিয়া, ইতিহাস গড়ল ভারতীয় মেয়েরা

টেস্ট, একদিনের ক্রিকেট কিংবা টি২০, কোনও ফরম্যাটেই মহিলাদের দ্বিপাক্ষিক সিরিজে আগে কখনও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ভারত। চলতি সফরে টি২০ সিরিজে সেই সুযোগ এসেছিল হরমনপ্রীত কাউরদের সামনে। সুযোগের দারুণ সদব্যবহার। তৃতীয় টি২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে ইতিহাস ভারতের। এই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজে জয় পেল। টি২০ সিরিজ জিতে মাল্টি–ফরম্যাট সিরিজে ২ পয়েন্টে এগিয়ে গেল ভারত। ভারত পেয়েছে ৪ পয়েন্ট, অস্ট্রেলিয়া ২।

প্রথম টি২০ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচ ছিল সিরিজ দখলের লড়াই। স্মৃতি মানধানার ব্যাটিংয়ের ওপর ভর করে বাজিমাত ভারতের। অ্যাডিলেডে সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। আগের ম্যাচে দলকে নির্ভরতা দিতে পারেননি দুই ওপেনার স্মৃতি মানধানা ও শেফালি ভার্মা। এদিনও ব্যর্থ শেফালি। মাত্র ৭ রান করে আউট হন। ভারতের রান তখন ২.‌৪ ওভারে ১৯।

এরপর জেমাইমা রডরিগেজকে সঙ্গী করে ভারতকে টেনে নিয়ে যান স্মৃতি মানধানা। দুরন্ত ব্যাটিং করেন স্মৃতি। ১৬.‌২ ওভারের মাথায় তিনি যখন আউট হন ভারত পৌঁছে গেছে ১৪০ রানে। স্মৃতি ও জেমাইমার জুটিতে ওঠে ১২১ রান। জুটি ভাঙতেই ধস নামে ভারতের ইনিংস। শেষপর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৭৬। ৪৬ বলে ৫৯ করে আউট হন জেমাইমা রডরিগেজ। ৭ বলে ১৮ রান করেন রিচা ঘোষ।

জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শ্রেয়াঙ্কা পাটিলের বলের সামনে সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ৮.‌৪ ওভারের মধ্যে ৬৩ রানে ৪ উইকেট হারায়। জর্জিয়া ভল (‌১০)‌, বেথ মুনি (‌৬)‌, এলিসে পেরি (‌১)‌ ও ফোয়েবি লিচফিল্ড (‌১৭ বলে ২৬)‌। এঁদের মধ্যে ভল, লিচফিল্ড ও পেরিকে তুলে নেন শ্রেয়াঙ্কা। রেণুকা ফেরান মুনিকে। মিডল অর্ডারে অ্যালিশে গার্ডনার (‌৪৫ বলে ৫৭)‌ লড়াই করলেও যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত ২০ ওভারে ১৫৯/‌৯ তোলে অস্ট্রেলিয়া। শ্রেয়াঙ্কা পাটিল ২২ রানে ৩ উইকেট নেন। শ্রী চরণি ৩২ রানে নেন ৩ উইকেট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!