Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৮, ২০২৫

‌মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে ইতিহাস তৃষার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে ইতিহাস তৃষার

ইতিহাস গড়লেন ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েদের দলের ক্রিকেটার তৃষা গঙ্গোদি। মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির নজির গড়লেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫৯ বলে ১১০ রানের দুরন্ত ইনিসং খেললেন। তাঁর ঝড়েই উড়ে গেল স্কটল্যান্ড। নিয়মরক্ষার ম্যাচে ভারত জিতল ১৫০ রানে। শুধু ব্যাটেই দাপট ন্যয়, বল হাতেও ৩ উইকেট তুলে নিয়েছেন তৃষা।
অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপে আগেই সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। মঙ্গলবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ছিল নিয়মরক্ষার ম্যাচ। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল স্কটল্যান্ড। শুরু থেকেই ঝড় তোলেন তৃষা গঙ্গোদি। অন্যপ্রান্তে জি কমলিনী ছিলেন সতর্ক। তৃষার ঝড়ে উড়ে যান স্কটল্যান্ড। ওপেনিং জুটিতে ১৩.‌২ ওভারে ১৪৭ রানে পৌঁছে যায় ভারত। এরপর আউট হন কমলিনী। ৪২ বলে তিনি করেন ৫১। ৫৯ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন তৃষা গঙ্গোদি। মারে ১৩টি ৪ ও ৪টি ৬। ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে ভারত। সানিকা চালকে ২০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
চলতি বিশ্বকাপে শুরুটা অবশ্য ভাল হয়নি তৃষার। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ রানে আউট হয়েছিলেন। মালয়েশিয়ার বিরুদ্ধে ২৭ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ৪৯, বাংলাদেশের বিরুদ্ধে ৪০। আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন। এই সেঞ্চুরি সেমিফাইনালের আগে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। ইতিমধ্যে ভারতীয় সিনিয়র দলের হয়েও খেলে ফেলেছেন তৃষা।
জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ড ১৪ ওভারে ৫৮ রানেই গুটিয়ে যায়। ১৩ রানে পড়েছিল প্রথম উইকেট, ৪২ রানে পঞ্চম উইকেট। দুই ওপেনার পিপা কেলি ও এম্মা ওয়ালসিংহ দুজনেই ১২ রান করেন। আয়ুশি শুক্লা ৮ রানে ৪টি, বৈষ্ণবী শর্মা ৫ রানে ও ও গঙ্গোদি তৃষা ৬ রানে ৩টি করে উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!