- প্রচ্ছদ রচনা স | হ | জ | পা | ঠ
- জানুয়ারি ৫, ২০২৩
বছরের শেষেই ৩ অভিযাত্রী সহ সমুদ্রের গভীরে নামবে সমুদ্রযান
সমুদ্রের গভীরে ৩ সমুদ্র অভিযাত্রীকে পাঠাতে চলেছে ভারত। সবকিছু ঠিক থাকলে বছরের শেষেই সমুদ্রের ৫০০ মিটার গভীরে সফল ভাবে মানুষ সহ সমুদ্রযানকে পাঠানো সম্ভব হবে বলে মনে করছে সমুদ্র প্রযুক্তি গবেষণা সংস্থা।
চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ান টেকনোলজি সম্প্রতি একটি ইস্পাত কাঠামো তৈরি র কথা ভাবছে , যে কাঠামোর মধ্যে তিন জন সমুদ্র অভিযাত্রীর থাকা সম্ভব হবে। সংস্থার এক আধিকারিকের কথায় দেশীয় প্রযুক্তিতে নির্মিত সমগ্র সমুদ্রযানটির নকশা তৈরি করে ফেলেছেন। সূত্রের খবর, এটি সম্পুর্ণ ভাবেই ভারতের খরচেই তৈরি হবে। কোনো দেশের কাছেই আর্থিক বা প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়নি বলেই জানাচ্ছে সংস্থা।
প্রসঙ্গত, সংস্থার পদস্থ এক কর্তা জানিয়েছেন প্রথমে এমন এক সমুদ্র যানের কথা ভাবা হয়েছিল যা অন্তত ৬০০০ মিটার গভীরে যেতে পারে। এ জন্য টাইটানিয়াম ধাতুর ব্যবহার করার কথা তারা ভাবেন। সমুদ্রের অতটা গভীরে যে জলের চাপ থাকে তা সহ্য করবার ক্ষমতা সম্পন্ন সমুদ্রযান তৈরি করতে গেলে টাইটানিয়ামের মত ধাতুরই প্রয়োজন। কিন্তু টাইটানিয়াম দুর্লভ। তাই আপাতত ইস্পাত কাঠামো ব্যবহার করেই পরীক্ষামূলক ভাবে সমুদ্রযানের সূচনা করতে চাইছেন তারা।
❤ Support Us








