Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১২, ২০২২

ফের ভারত চিন সীমান্ত সংঘাত, উভয়পক্ষে জখম অন্তত ৩০

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের ভারত চিন সীমান্ত সংঘাত, উভয়পক্ষে জখম অন্তত ৩০

দুবছর আগের গালোয়ানের সংঘর্ষের স্মৃতি উস্কে আবার মুখোমুখি ভারত চিন। অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় সংঘটিত মুখোমুখি দ্বৈরথে  উভয়পক্ষে আহতের সংখ্যা ৩০।

দুদিন আগে অরুণাচলের তাওয়াঙ এলাকার প্রকৃত সংঘর্ষ বিরতি রেখার কাছে চিনা সামরিক বাহিনীর তৎপরতা বৃদ্ধি পায়। তারা  সীমানা লঙ্ঘনের চেষ্টা করলে ভারতীয় সেনা প্রত্যুত্তর দেয়। পরিণতিতে এক সংঘাতের পরিস্থিতি তৈরি হলে উভয়পক্ষে বেশ কয়েকজন সেনা আধিকারিক আহত হন। 
অরুণাচলের এই বিতর্কিত এলাকা নিয়ে ভারত চিনের বৈরী সম্পর্কের সূচনা সেই ১৯৬২ থেকে। ২০২০-এর গালওয়ান সংঘাতের পর ২০২১ সালের তাওয়াং থেকে ৩৫ কিমি উত্তর পূর্বে ইয়াংসি এলাকায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হয়। কিন্তু ভারতীয় সেনার রণকুশলতার সামনে তাদের পিছু হঠতে হয়। এবারের সংঘাত আবার ভারত চিন সম্পর্কে নতুন করে জটিলতা বাড়বে কিনা সেবিষয়ে দিল্লি কিংবা বেইজিং দুই তরফেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


❤ Support Us
error: Content is protected !!