Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৬, ২০২৩

‌বিশ্ব হিন্দু পরিষদের জল যাত্রার জন্য নুহ জেলাতে দু’‌দিন ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বিশ্ব হিন্দু পরিষদের জল যাত্রার জন্য নুহ জেলাতে দু’‌দিন ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ

২৮ আগস্ট হরিয়ানার নুহ জেলাতে ব্রিজ মণ্ডল জল অভিষেক যাত্রা করবে বিশ্ব হিন্দু পরিষদ। এই যাত্রা উপলক্ষ্যে যাতে কোনও অপ্রীতিকর পরিস্তিতি তৈরি না হয়, সেই কারণে দু’‌দিনের জন্য নুহ জেলাতে ইন্টারনেট পরিষেবা ও বাল্ক এসএমএস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার থেকে ২৮ আগস্ট মধ্যরাত পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এক সরকারি বিবৃতিতে এখর জানানো হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদ ১৩ আগস্ট ঘোষণা করেছিল যে, তারা ২৮ আগস্ট ব্রিজ মণ্ডল জল অভিষেক যাত্রা বার করবে। আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটার আশঙ্কায় হরিয়ানা সরকারি কর্তৃপক্ষ জল অভিষেক যাত্রার অনুমতি দেয়নি। নুহ ডেপুটি কমিশনার শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে চিঠি দিয়ে নুহ ইন্টারনেট পরিষেবা ও বাল্ক এসএমএস বন্ধ করার সুপারিশ করেন। আজ হরিয়ানার স্বরাষ্ট্র সচিব এক বিজ্ঞপ্তিতে ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট মধ্যরাত পর্যন্ত নুহ জেলাতে ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছেন। এর আগে দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর ৩১ জুলাই নুহ প্রশাসন জেলাতে ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রেখেছিল।
পঞ্চায়েত কমিটির সদস্য রতন সিং বলেছিলেন, ‘‌ধর্মীয় সংগঠনগুলি পঞ্চায়েতকে জানিয়েছিল যে তাদের যাত্রা শেষ হয়নি এবং ২৮ আগস্ট তারা আবার যাত্রা শুরু করতে চায়। পঞ্চায়েত তাদের দাবিতে সম্মত হয়েছে এবং সমর্থন জানিয়েছে। সাধারণত এই ধরণের যাত্রা শুরুর আগে অনুমতি নেওয়া হয়। একবার অনুমতি নেওয়া হলে নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব পুলিশের।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!