Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৪, ২০২৪

দুই মেডিকেল কলেজে পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি খতিয়ে দেখতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন

আরম্ভ ওয়েব ডেস্ক
দুই মেডিকেল কলেজে পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি খতিয়ে দেখতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন

পরীক্ষা হলে গণ টোকাটুকি, মোবাইল নিয়ে লেখা, ‘উত্তরবঙ্গ লবির’ ঘনিষ্ঠদের বাড়বাড়ন্ত। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও রামপুরহাট মেডিকেল কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রবল চাপের মুখে পড়ে এই দুই মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি খতিয়ে দেখতে ১০ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে।
রামপুরহাট ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরীক্ষায় দুর্নীতি নিয়ে এই দুটি কলেজের একাংশ পড়ুয়া সরাসরি স্বাস্থ্য ভবনে অভিযোগ জানিয়েছিলেন। সংশ্লিষ্ট দুটি মেডিকেল কলেজে নিয়মবিরুদ্ধভাবে শাসক দলের ঘনিষ্ঠদের পাস করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সম্প্রতি এই নিয়ে সংশ্লিষ্ট দুটি মেডিকেল কলেজে বিক্ষোভও দেখান পড়ুয়ারা। তারপরই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।
শুধু ছাত্ররাই নন, অধ্যাপকদের একাংশও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল। অধ্যাপকরা সরব হওয়ায় তাঁদের হুমকিও দেওয়া হয়েছিল। অভিযোগের সপক্ষে বিভিন্ন তথ্যপ্রমাণ সামনে আসার পর এই তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। ১০ জনের এই বিশেষ তদন্ত কমিটিতে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ, এসএসকেএম ও আরআইও–র অধির্কতা এবং এসএসকেএম–এর চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার।
এদিকে, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ১৬ জন বিভাগীয় প্রধান। তাঁদের অভিযোগ, পরীক্ষা সংক্রান্ত বিষয় ছাড়াও মেডিকেল কলেজের একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন অধ্যক্ষকে। তাঁর অপসারণের দাবিতে একমাস আগেই অধ্যাপকরা স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছিলেন। তাঁদের দাবি, সঠিক তদন্ত হলেই প্রকৃত ঘটনা সামনে আসবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!