Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৮, ২০২৫

আইপিএলে ২০০ শিকার! ‘‌বুড়ো’‌ ধেনির নতুন রেকর্ড‌

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএলে ২০০ শিকার! ‘‌বুড়ো’‌ ধেনির নতুন রেকর্ড‌

চলতি আইপিএলে ব্যাট হাতে নিজেকে একেবারে মেলে ধরতে না পারলেই উইকেটের পেছনে অবশ্য আগের মতোই তীক্ষ্ণ। বেশ কয়েকটা ম্যাচে যেভাবে ক্ষিপ্রতার সঙ্গে বেশ স্টাম্পিং করেছেন, অনেকেই চমকে গেছেন। ক্রিকেট জীবনের সায়হ্নে পৌঁছেও নতুন রেকর্ড গড়ছেন। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আরও একটা মাইলস্টোনে পৌঁছে গেলেন ধোনি। আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে ২০০ শিকারের মালিক হয়ে গেলেন।
ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে ধোনির শিকারের সংখ্যা ছিল ১৯৮। অষ্টম ওভারে নুর আহমেদের বলে সুনীল নারাইনকে স্টাম্পিং করেন। ওই ওভারেই অঙ্গকৃষ রঘুবংশীর ক্যাচ ধরে ২০০ শিকারের মাইলস্টোনে পৌঁছে যান। আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র উইকেটকিপার, যার ঝুলিতে ২০০ শিকার। আইপিএলে উইকেটকিপার হিসেবে ধোনির ১৫৩টি ক্যাচ এবং ৪৭টি স্টাম্পিং রয়েছে। আইপিএলে ধোনির চেয়ে বেশি ক্যাচ বা স্টাম্পিং আর কোনও খেলোয়াড়ের নেই।
মাত্র ৪জন উইকেটকিপার আইপিএলে ১০০–র বেশি শিকার করেছেন। ধোনির পর দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। তাঁর শিকারের সংখ্যা ১৭৪। কার্তিকের অনেক পেছনে রয়েছেন ঋদ্ধিমান সাহা। তিনি শিকার করেছেন ১১৩টি। চতুর্থ স্থানে রয়েছেন ঋষভ পন্থ। তাঁর শিকারের সংখ্যা ১০০। ধোনির হয়তো এটাই শেষ আইপিএল। দীনেশ কার্তিক, ঋদ্ধিমান সাহারা অবসর নিয়েছেন। একমাত্র ঋষভ পন্থের সামনেই সুযোগ আছে ধোনির কৃতিত্ব স্পর্শ করার।
ধোনির নেতৃত্বে নাইট রাইডার্সের বিরুদ্ধে আরও একটা নজির গড়েছে চেন্নাই সুপার কিংস। ‌২০১৯ সালের পর এই প্রথমবারের মতো আইপিএলে চেন্নাই ১৮০ বা তার বেশি রানের লক্ষ্যমাত্রা সফলভাবে তাড়া করতে পেরেছে। এই জয়ের আগে তারা ১৮০–র বেশি রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে টানা ১২টি ম্যাচে হেরেছিল। চেন্নাইয়ের ১৮০ রান তাড়া করার লক্ষ্য এখন আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া করার রেকর্ড, যেখানে ৫ উইকেটে ৭৫ বা তার কম রান ছিল। এক পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৬০। এই মরশুমের শুরুতে দিল্লি ক্যাপিটালসের বিশাখাপত্তনমে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫ উইকেটে ৬৫ রান করার পর ২১০ রান তাড়া করার রেকর্ড ছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!