- দে । শ স | হ | জ | পা | ঠ
- জুন ৭, ২০২৩
প্রাচীন ভাষাকে বাঁচাতে ইরাকিদের অভিনব উদ্যোগ
ভাষার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের সংস্কৃতি ও জীবনবোধ। কোনো ভাষা যদি কালের নিয়মে হারিয়ে যায় তাহলে শুধু সে ভাষা নয়, সেও ভাষায় কথা বলা মানুষেরও অস্তিত্বও আর থাকে না। চিরতরে অবলুপ্ত হয়ে যায় কোনো একটি গোষ্ঠীর নৈমিত্তিকতা। এই হারিয়ে যাওয়াকে আটকাতে সক্রিয় হয়েছে পৃথিবীর বহু প্রাচীন সম্প্রদায়। এমন প্রচেষ্টাই চালাচ্ছে ইরাকের খ্রিষ্টানরা । নিজেদের ২০০০ বছরের পুরনো ভাষাকে রক্ষা করতে নতুন টেলিভিশন চ্যালেন চালুর উদ্যোগ করেছে তারা।
একটা সময় ছিল ইরাকে প্রচুর খৃষ্ট ধর্মাবলম্বী মানুষ বাস করতেন ,তাঁদের জনসংখ্যা ছিল অন্তত ১ কোটি ৫০ লক্ষ। ২০০৩ সালে আমেরিকার ইরাক হামলা থেকে শুরু করে পরবর্তীকালে আইসিসের বাগদাদ দখল পর্যন্ত একাধিক রাজনৈতিক ঘাত-প্রতিঘাত তাঁদের জনসংখ্যা ব্যাপক ভাবে কমিয়েছে। বর্তমানে মাত্র চার লক্ষ খ্রিষ্টান রয়েছেন দেশে তাও মূলত উত্তরাংশে।
সংখ্যায় কমার সঙ্গে সঙ্গে কমেছে তাঁদের প্রাচীন ভাষা সিরিয়াক চর্চাকারীর সংখ্যা। এ ভাষাটি একসময় প্রাচীন আরমায়িকের অংশ ছিল। সিরিয়াতেও এর বহুল প্রয়োগ ছিল। কেবলমাত্র এ দুই দেশ নয়, গোটা পশ্চিম এশিয়াতেই অন্যতম বহুল চর্চিত ভাষা ছিল সিরিয়াক । সময়ের সঙ্গে এ ভাষা তার গুরুত্ব হারিয়েছে ।
মরিয়ম আলবার্ট নামে এক সংবাদ উপস্থাপিকা জানিয়েছেন , একসময় স্কুল কলেজে সিরিয়াক ভাষায় রীতিমতো পড়াশোনা হত। এখন কেবল বাড়িতে ছাড়া আর কোথাও এ ভাষার ব্যবহার হয়য় না। তাই টিভি চ্যানেল চালু করা হয়েছে। এখানে চলচ্চিত্র , শিল্প কলা ছাড়া প্রাচীন ইরাকের সভ্যাতার বিভিন্ন দিকগুলোকে তুলে ধরা হচ্ছে। প্রযুক্তির হাত ধরেই আজকের সময়ে প্রাচীন সিরিয়াক রক্ষা পাবে বলে মরিয়মের বিশ্বাস।
❤ Support Us






