Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৭, ২০২৫

দুবার সমতা ফিরিয়েও শেষরক্ষা হল না, মুম্বই সিটির কাছে হেরে সুপার সিক্স থেকে আরও দুরে সরে গেল ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
দুবার সমতা ফিরিয়েও শেষরক্ষা হল না, মুম্বই সিটির কাছে হেরে সুপার সিক্স থেকে আরও দুরে সরে গেল ইস্টবেঙ্গল

প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। সমতা ফিরিয়েও শেষরক্ষা হল না। হিজাজি মাহেরের ছোট্ট ভুলেই পয়েন্ট হাতছাড়া। ঘরের মাঠে মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও হার ইস্টবেঙ্গলের। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩–২ ব্যবধানে হেরে প্রথম ছয়ে থাকার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের।
ধারেভারে ইস্টবেঙ্গলের তুলনায় মুম্বই সিটি এফসি অনেকটাই শক্তিশালী। ম্যাচের শুরু থেকেই লালহলুদ রক্ষণের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন ছাংতে, বিক্রম প্রতাপ সিংরা। ২১ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মুম্বই সিটি এফসি–র সামনে। বাঁদিক থেকে উঠে এসে সেন্টার করেছিলেন বিক্রম প্রতাপ। বিপিন রাই শট নেওয়ার আগেই সঠিক সময়ে ট্যাকেল করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন লালচুংনুঙ্গা। ২৮ মিনিটে দিনের সহজতম সুযোগ পেয়েছিল মুম্বই সিটি। নিকোলাস কারেলিসের হেড গোল লাইন থেকে বাঁচান হেক্টর ইউস্তে। ৩৬ মিনিটে ছাংতের সামনে একটা দারুণ সুযোগ এসে গিয়েছিল। দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিল।
একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় মুম্বই। ব্রেন্ডন ফার্নান্ডেডের ডিফেন্স চেরা থ্রু ধরে কোনাকুনি শট নিয়েছিলেন ছাংতে। বল পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। মিনিট চারেক পরেই ব্যবধান বাড়ায় মুম্বই সিটি। মাঠমাঠ থেকে দারুণ থ্রু বল বাড়িয়েছিলেন ভ্যান নিয়েফ। সেই পাস ধরে বাঁপায়ে শট নিয়েছিলেন কারেলিস। বাঁদিকে ঝাঁপিয়ে আংশিক প্রতিহত করেন প্রভসুখন। দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে ঠেলেন কারেলিস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি আক্রমণে খেলা দারুণ জমে ওঠে। ৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল কারেলিসের সামনে। তাঁর শট বাঁদিকে ঝাঁপিয়ে নিশ্চিত গোল বাঁচান লালহলুদ গোলকিপার। অবশেষে ম্যাচের ৬৬ মিনিটে সাহিল পানোয়ারের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ইস্টবেঙ্গল। মহেশ সিংয়ের শট বাঁদিকে ঝাঁপিয়ে আংশিক প্রতিহত করেন মুম্বই গোলকিপার রেহেনেশ। বল চলে যায় বিষ্ণুর কাছে। তিনি ৬ গজ বক্সের মধ্যে পাস বাড়ালে মুম্বই ডিফেন্ডার সাহিলের পায়ে লেগে জালে জড়িয়ে যায়।
ব্যবধান কমানোর পর আরও মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। বারবার হানা দিতে থাকে মুম্বই র৭ণে। ৮৩ মিনিটে সমতাও ফেরায়। বক্সের মধ্যে থেকে উঁচু ভলিতে গোল করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ডেভিড। ৮৭ মিনিটে হিজাজির ভুলে মুম্বইয়ের হয়ে জয়সূচক গোলটি করেন কারেলিস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!