Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১, ২০২৬

হেলমেটে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে মাঠে, ক্রিকেটারকে তলব জম্মু-কাশ্মীর পুলিশের

আরম্ভ ওয়েব ডেস্ক
হেলমেটে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে মাঠে, ক্রিকেটারকে তলব জম্মু-কাশ্মীর পুলিশের

হেলমেটে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে ম্যাচ খেলায় এক ক্রিকেটারকে তলব করল জম্মু ও কাশ্মীর পুলিশ। জম্মু ও কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সময় ফুরকান ভাট নেমে ওই ক্রিকেটার তাঁর হেলমেটে ফিলিস্তিনি পতাকা ব্যবহার করেছিলেন। ফুরকানের ফিলিস্তিনি পতাকা ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

বুধবার জম্মু ও কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগে জম্মু ট্রেলব্লেজার্সের সঙ্গে খেলা ছিল জেকে ১১–র। ফুরকান ভাট জেকে ১১ দলের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন। ব্যাট করার সময় তিনি হেলমেটে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে মাঠে নামেন। ম্যাচের পর জম্মু গ্রামীণ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। ফুরকান ভাটকে ছাড়াও লিগের আয়োজক জাহিদ ভাট এবং ম্যাচের জন্য মাঠ সরবরাহকারী ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

ইজরায়েল এবং গাজা উপত্যকা শাসনকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক মাস পর ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় মর্যাদার দাবির সমর্থনে বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে। তার মাঝেই জম্মু ও কাশ্মীরে এই বিতর্কের সূত্রপাত। গাজায় তীব্র খাদ্য সংকট এবং জীবনদায়ী ওষুধের ঘাটতি দেখা দেওয়ায় বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।

বেশ কয়েকটি মানবিক সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ইজরায়েল গাজায় ৩৭টি সংস্থাকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের বিদেশ নীতি অনুসারে, ভারত ইজরায়েল–ফিলিস্তিন সমস্যার দ্বি–রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে, যার অর্থ কার্যকরভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের সৃষ্টি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!